Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

IND vs ENG: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের, একাধিক বদল টিম ইন্ডিয়ায়

টিম ইন্ডিয়া এই সিরিজে আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

IND vs ENG: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের, একাধিক বদল টিম ইন্ডিয়ায়

টস করছেন রোহিত শর্মা

শেষ আপডেট: 9 February 2025 13:28

দ্য ওয়াল ব্যুরো: নাগপুরে প্রথম ওয়ানডে ম্যাচে জয়লাভের পর কটকেও সেই জয়ের ধারা অব্যাহত রাখতে চায় টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচেও ভাল পারফরম্য়ান্স করতে মরিয়া ভারতীয় ক্রিকেট দল। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ম্যাচ। ইতিমধ্যে দুই দলের মধ্যে টসের আয়োজন করা হয়েছিল। ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে মোট জোড়া পরিবর্তন করা হয়েছে। যশস্বী জয়সওয়ালের পরিবর্তে দলে এন্ট্রি নিয়েছেন বিরাট কোহলি। আর কুলদীপ যাদবকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে এসেছেন বরুণ চক্রবর্তী। এই ম্য়াচে বরুণের ডেবিউ হতে চলেছে।

টসের পর রোহিত শর্মা জানালেন, গত ম্যাচে টিম ইন্ডিয়ার পারফরম্য়ান্স দেখে তিনি খুব খুশি। কিন্তু, সেই উচ্ছ্বাসের জোয়ারে তিনি ভাসতে রাজি নন। আপাতত ভারতীয় ক্রিকেটারদের যাবতীয় ফোকাস এই দ্বিতীয় টি-২০ ম্য়াচকে ঘিরেই। নাগপুর ওডিআই-য়ে শুভমান এবং শ্রেয়স দুজনের ব্যাট থেকেই ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছিল। সেকারণে দ্বিতীয় ম্য়াচেও দুজনকে দলের প্রথম একাদশে রাখা হয়েছে। কটকের উইকেট কৃষ্ণমৃত্তিকা দিয়ে তৈরি করা হয়েছে। রোহিতের কথায়, সময় যত এগোবে, এই উইকেট ততই স্লো হবে।

ভারতের প্রথম একাদশ: 

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ সামি।


```