Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IND vs ENG: লজ্জায় ডুবল মুখ, আচমকা আলো নিভল বরাবাটিতে! মাঠ ছাড়লেন ক্রিকেটাররা

ভারতের সামনে জয়ের জন্য ৩০৫ রানের টার্গেট রয়েছে।

IND vs ENG: লজ্জায় ডুবল মুখ, আচমকা আলো নিভল বরাবাটিতে! মাঠ ছাড়লেন ক্রিকেটাররা

নিভে গিয়েছে আলো

শেষ আপডেট: 9 February 2025 18:51

দ্য ওয়াল ব্যুরো: অনেকদিন পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে আবারও পুরনো মেজাজে দেখতে পাওয়া গিয়েছে। কেন তাঁকে হিটম্য়ান বলা হয়, সেটা আরও একবার প্রমাণ করে দিয়েছে। কিন্তু, এই অগ্ন্যুৎপাতের সময় আচমকা লজ্জায় মুখ ডুবল ভারতের। আচমকা নিভে গেল কটকের বরাবটি ক্রিকেট স্টেডিয়ামের আলো। আপাতত ক্রিকেটাররা মাঠ ছেড়ে ডাগ আউটে ফিরে যান।

ম্যাচের ষষ্ঠ ওভারে বল করতে এসেছিলেন সাকিব মেহমুদ। ওভারের প্রথম বলে শুভমান গিল ১ রান নিয়েছিলেন। রোহিত এসেছিলেন ব্যাটিং ক্রিজে। ঠিক তখনই ঘটে সেই দুর্ঘটনা। আচমকা একটি ফ্লাডলাইট দপদপ করতে শুরু করে। ভারতীয় ক্রিকেট সমর্থক এবং মাঠকর্মীরা প্রমাদ গুনতে শুরু করেন। অবশেষে যে আশঙ্কা করা হচ্ছিল, ফ্লাড লাইটের স্ট্যান্ডটাই একেবারে নিভে যায়।

অনেকেই মনে করছেন, এই ঘটনায় আসলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডেরই মুখ পুড়ল। সেক্ষেত্রে বিসিসিআই যে ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে, এমন আশঙ্কাও করা হচ্ছে। যাইহোক, আলো নিভে যাওয়ার পরও রোহিত শর্মা এবং শুভমান গিল কিছুক্ষণ মাঠে দাঁড়িয়েই অপেক্ষা করেন। কিন্তু, মিনিট পাঁচেক কেটে গেলেও কোনও সুরাহা দেখতে পাওয়া যায়নি। অবশেষে ভারতের এই দুই ওপেনার আম্পায়ারের সঙ্গে কথা বলেন এবং মাঠ ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।

জয়ের জন্য ভারতের সামনে ৩০৫ রানের টার্গেট

এই ম্যাচে ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৩০৪ রানে তারা অলআউট হয়ে গিয়েছে। ভারতের সামনে এই ম্যাচটা জেতার জন্য ৩০৫ রানের টার্গেট রয়েছে। এই পরিস্থিতিতে রোহিত এবং শুভমান ব্যাট করতে নেমেছেন। ৬.১ ওভারে টিম ইন্ডিয়া বিনা উইকেটে ৪৮ রান করেছে। রোহিত শর্মা ২৯ রানে ব্যাট করছেন। আর শুভমা গিল দাঁড়িয়ে রয়েছেন ১৭ রানে। এখনও ৪৩.৫ ওভারে ভারতকে ২৫৭ রান করতে হবে।


```