Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জল্পনাই হল সার, ইডেনে খেলছেন না মহম্মদ সামি

ইংল্যান্ডের বিরুদ্ধে এই টি-২০ সিরিজ শুরু হওয়ার আগে ইডেন গার্ডেন্সের সবুজ গালিচায় মহম্মদ সামিকে কঠোর অনুশীলন করতে দেখা গিয়েছিল।

জল্পনাই হল সার, ইডেনে খেলছেন না মহম্মদ সামি

কামব্য়াক করলেন না মহম্মদ সামি

শেষ আপডেট: 22 January 2025 18:45

দ্য ওয়াল ব্যুরো : ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচটা কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে টস জিতে ভারতীয় ক্রিকেট দল প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। ইডেনের উইকেট বরাবরই যথেষ্ট ব্যাটিং সহায়ক। আশা করা যায়, এই ম্যাচে রানের বন্যা দেখতে পাওয়া যাবে।

দেখে নিন ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ :

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, নীতীশ কুমার রেড্ডি, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং।

হল না মহম্মদ সামির কামব্যাক

আশা করা হয়েছিল, এই সিরিজের হাত ধরে দীর্ঘদিন পর টিম ইন্ডিয়ায় কামব্য়াক করতে পারেন তারকা পেসার মহম্মদ সামি। প্রায় ১৪ মাস পর ফের আন্তর্জাতিক ক্রিকেটে মহম্মদ সামি আগুন পারফরম্যান্স দেখার আশা করা হয়েছিল। ২০২৩ সালের ১৯ নভেম্বর শেষবার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছিলেন তিনি। একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের সেই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই টি-২০ সিরিজ শুরু হওয়ার আগে ইডেন গার্ডেন্সের সবুজ গালিচায় মহম্মদ সামিকে কঠোর অনুশীলন করতে দেখা গিয়েছিল। নিজের যাবতীয় শক্তি উজাড় করে বল করছিলেন তিনি। শুধু তাই নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামার ২ দিন আগে একঘণ্টা ধরে ব্যাটিং অনুশীলনও করেছিলেন তিনি। 


```