Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IND vs ENG 1st T20I Playing XI : ইডেনেই কামব্যাক সামির, কেমন হবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ?

অলরাউন্ডার হিসেবে সাত নম্বরে ব্যাট করতে আসবেন অক্ষর প্যাটেল। ৮ নম্বরে দেখা যাবে আর্শদীপ সিংকে।

IND vs ENG 1st T20I Playing XI : ইডেনেই কামব্যাক সামির, কেমন হবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ?

সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলতে নামবে টিম ইন্ডিয়া

শেষ আপডেট: 22 January 2025 12:23

দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ আয়োজন করা হচ্ছে। বুধবার (২২ জানুয়ারি) এই সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে। ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হতে পারে, তা নিয়ে ইতিমধ্যে বিস্তর আলোচনা শুরু হয়ে গিয়েছে। আসুন তাহলে দেখে নেওয়া যাক, সূর্যকুমার যাদবের নেতৃত্বে কেমন হতে পারে ভারতীয় ক্রিকেট দল।

টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে বলে রাখা ভাল যে দলের ওপেনিং জুটি পরিবর্তন করা হবে না। সঞ্জু স্যামসনের সঙ্গে ইনিংস শুরু করবেন অভিষেক শর্মা। তিন নম্বরে ব্যাট করতে নামবেন তিলক বর্মা। গত কয়েকটি ম্যাচে তিনি জোড়া শতরান করেছেন। সূর্যকুমার যাদব এই দলের অধিনায়ক। তিনি চার নম্বরে খেলবেন। পাঁচ নম্বরে আপনারা দেখতে পাবেন হার্দিক পান্ডিয়াকে। এরপর দলের ফিনিশার হিসেবে ব্যাট করতে নামবেন রিঙ্কু সিং।

এরপর আসা যাক বোলিং ডিপার্টমেন্টের কথায়। অলরাউন্ডার হিসেবে সাত নম্বরে ব্যাট করতে আসবেন অক্ষর প্যাটেল। ৮ নম্বরে দেখা যাবে আর্শদীপ সিংকে। ৯ নম্বরে মহম্মদ সামির কামব্যাক হতে চলেছে। আশা করা হচ্ছে, ১০ নম্বরে হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হতে পারে। ১১ নম্বরে খেলবেন স্পিনার বরুণ চক্রবর্তী। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও বরুণ দুর্দান্ত পারফরম্যান্স করছেন।

টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্রথম একাদশ

সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, মহম্মদ সামি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।

এবার ইংল্যান্ড ক্রিকেট দলকে নিয়ে আলোচনা করা যাক। ব্রিটিশ ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। কিন্তু, উইকেটকিপার হিসেবে থাকবেন ফিল সল্ট। দুজনকেই ওপেন করতে দেখা যাবে। ৩ নম্বরে হ্যারি ব্রুক, ৪ নম্বরে জেমি স্মিথ, ৫ নম্বরে জেকব বেথেল, ৬-য়ে লিয়াম লিভিংস্টোন খেলবেন বলে আশা করা যেতে পারে। বোলিংয়ে দলের দুই স্পিনার হিসেবে থাকবেন আদিল রশিদ এবং রেহান আহমেদ। এছাড়া পেসার ব্রাইডেন কার্স, জোফ্রা আর্চার এবং মার্ক উড তো থাকবেনই। 


```