Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IND vs ENG 1st T20I Pitch Report : রানের ফোয়ারা না আগুন গতি, কেমন হবে ইডেনের উইকেট?

২০২৪ আইপিএল টুর্নামেন্টে এই উইকেটে রানের বন্যা দেখতে পাওয়া গিয়েছিল।

IND vs ENG 1st T20I Pitch Report : রানের ফোয়ারা না আগুন গতি, কেমন হবে ইডেনের উইকেট?

ব্যাটারদের স্বর্গরাজ্য ইডেন গার্ডেন্সের উইকেট

শেষ আপডেট: 21 January 2025 11:49

দ্য ওয়াল ব্যুরো : ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের এই টি-২০ সিরিজের প্রথম লড়াইটা কলকাতার ইডেন গার্ডেন্সে আগামী ২২ জানুয়ারি আয়োজন করা হবে। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জয়লাভ করেছিল টিম ইন্ডিয়া। অন্যদিকে ২০২২ সালে এই খেতাবই আবার ইংল্যান্ডের ঝুলিতে এসেছিল। দুটো দলেরই ক্রিকেট খেলার ধাঁচ যে প্রায় এক, তা বলা যেতেই পারে। আর সেকারণেই আশা করা হচ্ছে, ভারত এবং ইংল্যান্ডের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে।  

কেমন হবে ইডেন গার্ডেন্সের উইকেট?

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে আয়োজিত প্রথম টি-২০ ম্যাচে সকলের নজর আপাতত উইকেটের উপরেই রয়েছে। সাধারণত, ইডেন গার্ডেন্সের উইকেট ব্যাটারদের কাছে স্বর্গরাজ্য হয়ে থাকে।

২০২৪ আইপিএল টুর্নামেন্টে এই উইকেটে রানের বন্যা দেখতে পাওয়া গিয়েছিল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পঞ্জাব কিংস ২৬২ রানের টার্গেট হাসিল করেছিল। ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচেও উইকেট একেবারে ব্যাটিং সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। রাতের দিকে শিশির কিন্তু এই ম্যাচে একটা বড় ফ্যাক্টর হতে পারে।

ইডেন গার্ডেন্সে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের রেকর্ড

মোট আন্তর্জাতিক টি-২০ ম্যাচ - ১২
প্রথম ব্যাট করা জয়ী দল - ৫
রান তাড়া করে জয়ী দল - ৭
প্রথম ইনিংসে গড় রান - ১৫৫
দ্বিতীয় ইনিংসে গড় রান - ১৩৭
সর্বাধিক স্কোর - ২০১/৫, পাকিস্তান বনাম বাংলাদেশ
সর্বনিম্ন স্কোর - ৭০/১০, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
সর্বাধিক সফল রান চেজ - ১৬২/৪, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
সর্বনিম্ন ডিফেন্ডিং স্কোর - ১৮৬/৫, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

একনজরে দুই দলের স্কোয়াড :

ভারত - সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্য়াটেল (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটকিপার), হর্ষিত রানা, আর্শদীপ সিং, মহম্মদ সামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই।

ইংল্যান্ড - জস বাটলার (অধিনায়ক), জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মহম্মদ, ফিল সল্ট, মার্ক উড, রেহান আহমেদ, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন।


```