Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IND vs ENG 1st T20I Live Streaming : কখন-কোথায় দেখবেন ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ?

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্য়াচের লাইভ স্ট্রিমিং ডিজনি + হটস্টার অ্যাপ এবং ওয়েব সাইটে দেখতে পবেন।

IND vs ENG 1st T20I Live Streaming : কখন-কোথায় দেখবেন ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ?

ঘরে বসেই উপভোগ করুন ভারত বনাম ইংল্য়ান্ড প্রথম টি-২০ ম্য়াচ

শেষ আপডেট: 22 January 2025 12:22

দ্য ওয়াল ব্যুরো : ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের প্রথম ম্যাচটা বুধবার (২২ জানুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট দল একেবারে নতুন করে শুরু করতে চায়। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচে খেলতে নামবে।

হার্দিক, সামি এবং আর্শদীপের উপর থাকবে নজর

পাঁচ ম্যাচের এই টি-২০ সিরিজে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছেন। তবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে হার্দিক পান্ডিয়া, মহম্মদ সামি এবং আর্শদীপ সিংয়ের ক্রিকেটারদের থেকে ভালো পারফরম্যান্স আশা করা হচ্ছে। কারণ আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই তিনজন ক্রিকেটারকে টিম ইন্ডিয়ার স্কোয়াডে দেখতে পাওয়া যাবে। নীতীশ কুমার রেড্ডি সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যথেষ্ট আত্মবিশ্বাসী ডেবিউ করেছেন। পাশাপাশি অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরকেও আগামী আইসিসি ইভেন্টে দেখতে পাওয়া যাবে। সেকারণে তাঁরাও ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স করার জন্য মুখিয়ে থাকবেন।

একনজরে দুই দলের স্কোয়াড :

ভারত - সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্য়াটেল (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটকিপার), হর্ষিত রানা, আর্শদীপ সিং, মহম্মদ সামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই।

ইংল্যান্ড - জস বাটলার (অধিনায়ক), জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মহম্মদ, ফিল সল্ট, মার্ক উড, রেহান আহমেদ, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন।

ভারত বনাম ইংল্যান্ড সিরিজ লাইভ স্ট্রিমিং ডিটেলস :

কবে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ খেলা হবে?

ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচটা বুধবার (২২ জানুয়ারি) খেলা হবে।

কোথায় ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ খেলা হবে?

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। 

কখন থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ খেলা হবে?

ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাতটা থেকে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ শুরু হবে। টস তার আধঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে।

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচার কোথায় দেখবেন?

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচার টেলিভিশনের পর্দায় স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন। 

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচের লাইভ স্ট্রিমিং ডিজনি + হটস্টার অ্যাপ এবং ওয়েব সাইটে দেখতে পবেন।

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ কীভাবে বিনামূল্যে দেখতে পাবেন?

আপনার বাড়িতে যদি ডিশ অ্য়ান্টেনা থাকে তাহলে ডিডি স্পোর্টসে, সেক্ষেত্রে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ বিনামূল্যে দেখতে পাবেন।


```