Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ইন্দোরে টস জিতল ভারত, প্রথম ব্যাট করবেন রোহিতরা, দলে বড় বদল

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে (IND vs AUS 3rd Test) রোহিত শর্মার সঙ্গে কে ওপেন করবে? কে এল রাহুল না শুভমন গিল? এই নিয়ে গত কয়েকদিন ধরেই চর্চা চলছিল। প্রথমজনের ব্যাটে রান নেই। প্রথম দুই টেস্টে চূড়ান্

ইন্দোরে টস জিতল ভারত, প্রথম ব্যাট করবেন রোহিতরা, দলে বড় বদল

শেষ আপডেট: 1 March 2023 04:02

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে (IND vs AUS 3rd Test) রোহিত শর্মার সঙ্গে কে ওপেন করবে? কে এল রাহুল না শুভমন গিল? এই নিয়ে গত কয়েকদিন ধরেই চর্চা চলছিল। প্রথমজনের ব্যাটে রান নেই। প্রথম দুই টেস্টে চূড়ান্ত ব্যর্থ। আর দ্বিতীয়জন রয়েছেন স্বপ্নের ফর্মে। ক্রিকেট বিশেষজ্ঞরা অনেকেই বলেছিলেন, ইন্দোর টেস্টে সুযোগ পেতে পারেন গিল।

বুধবার ভারতের প্রথম একাদশ প্রকাশ পেতেই সব জল্পনার অবসান ঘটল। দেখা গেল রাহুলের বদলে গিলের ওপরই ভরসা রাখছেন রোহিত শর্মা। দলের সহ অধিনায়ক পদ থেকে বাদ পড়ার পর থেকেই রাহুলকে নিয়ে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছিল। এমনকী টেস্ট দল থেকেই বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।

রাহুলের পারফরমেন্সে যে ভারতীয় বোর্ড খুশি নয়, তা তাঁকে রোহিতের ডেপুটি পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকেই স্পষ্ট। ইন্দোর টেস্টে আরও এক উল্লেখযোগ্য বদল করেছেন রোহিতদের হেডস্যার রাহুল দ্রাবিড়। মহম্মদ শামির জায়গায় দলে এলেন উমেশ যাদব।

উমেশকে যে খেলানো হতে পারে সেটা আলোচনাতেই ছিল। ক্রিকেট মহলের একাংশ মনে করেছিল, হয়তো মহম্মদ সিরাজের জায়গায় তাঁকে নামানো হতে পারে। তবে প্রথম একাদশ ঘোষণার পর জানা গেল, শামির বদলে নামছেন উমেশ।

ইন্দোর টেস্টে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত (India Wins toss)। ভারতের কাছে এই টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরে ফেলতে পারবেন রোহিতরা। সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও খেলা নিশ্চিত হয়ে যাবে।

জাতীয় স্তরের দুই ক্যারাটে তারকা ডাকাতির দায়ে দিল্লি পুলিশের জালে


```