Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘পুরোপুরিভাবে ধ্বংস হবে পাকিস্তানের ক্রিকেট’, জেলে বসে বিলাপ গাইছেন ইমরান খান

গতকাল দাদার সঙ্গে দেখা করতে এসেছিলেন আলিমা। বেরোনোর পর মিডিয়ার সামনে তিনি জানান, ‘পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ভারতের বিরুদ্ধে পরাজয়ে ভীষণভাবে মর্মাহত।‘

‘পুরোপুরিভাবে ধ্বংস হবে পাকিস্তানের ক্রিকেট’, জেলে বসে বিলাপ গাইছেন ইমরান খান

ইমরান খান

শেষ আপডেট: 26 February 2025 11:33

দ্য ওয়াল ব্যুরো: রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাক ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান (Imran Khan)। সেই কারাগার থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) টিমের ভরাডুবি নিয়ে বার্তা পৌঁছে দিলেন তিনি। জানালেন, পাকিস্তানে ক্রিকেট (Pakistan) ধ্বংসের মুখে। সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদল প্রয়োজন। নয়তো আসন্ন ভাঙন আটকানো যাবে না। সংবাদমাধ্যমের কাছে ইমরানের এই উদ্বেগ পৌঁছে দিয়েছেন তাঁর বোন আলিমা খান (Aleema Khan)।

গতকাল দাদার সঙ্গে দেখা করতে এসেছিলেন আলিমা। বেরোনোর পর মিডিয়ার সামনে তিনি জানান, ‘পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ভারতের বিরুদ্ধে পরাজয়ে ভীষণভাবে মর্মাহত।‘

দুঃখঘোষণার পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিকেও একহাত নিয়েছেন ইমরান। বিরানব্বইয়ের বিশ্বকাপ ক্রিকেটজয়ী অধিনায়কের বক্তব্য খুব সাফ: মহসিন কুর্সিতে বসে সিদ্ধান্তগ্রহণকারী পদে তাঁর পছন্দের কর্মকর্তাদের এনেছেন, যার ফলে দেশের ক্রিকেট আগামি দিনে সার্বিকভাবে ধ্বংসের পথে। মহসিন নাকভির কোনও ক্রিকেটীয় যুক্তিবুদ্ধি নেই, তিনি জীবনে যে খেলা খেলননি, সে বিষয়ে কোনও হস্তক্ষেপের অধিকারও তাঁর নেই। সাফ দাবি ইমরানের।

যদিও জেলবন্দি তারকাকেও ছেড়ে কথা বলছে না দেশের ক্রিকেট মহল। ইতিমধ্য পিসিবি-র অনেক প্রাক্তন পদাধিকারী ইমরান খানের বিরুদ্ধে মুখ খুলেছেন। আর দেশের সার্বিক অধঃপতনের জন্য তাঁকেই দায়ী করেছেন। পাক ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নাজম শেটি তাঁদেরই একজন। যিনি মনে করেন, ২০১৯ সালে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান ও পিসিবির তৎকালীন চেয়ারম্যান এহসান মানির যৌথ ব্যর্থতা ও ভুল সিদ্ধান্তেরই ফল ভুগছে এখনকার প্রজন্মের ক্রিকেটাররা। তাঁর প্রশ্নঃ ২০১৮ সালে টি-২০ র‍্যাঙ্কিংয়ে এক নম্বর দল, ২০১৬ সালের টেস্টে পয়লা নম্বর দল, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দল কী করে এত দ্রুত রসাতলে যেতে পারে? কিন্তু এটা যে হয়েছে সেটা বাস্তব। আর জন্য দায়ী প্রধানমন্ত্রী-চেয়ারম্যানের যৌথ আঁতাত। ইমরান আর এহসান মিলে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট, যেটা সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল, তার নকশা বদলে দেন। অস্ট্রেলীয় হাইব্রিড মডেলকে পাকিস্তানি ক্রিকেটের জমিকে বুনে দিতে চান। যা মোটেও কার্যকর হতে পারে না। কারণ দুই দেশের সংস্কৃতি ও ক্রিকেটের ঐতিহ্য দু’ধরনের। আর এরফলেই ঘরোয়া ক্রিকেটের ধাঁচা ভেঙে পড়ে এবং অধঃপাতে যাত্রা শুরু করে পাকিস্তান টিম। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ঘাড়ধাক্কা খাওয়াটা তারই ফল।


```