Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

মুখ খুলবেন ক্রুব্ধ ইগর, ভারতের কোচের পদে আবেদন হাবাস, মরগ্যানদের!

ভারতীয় ফুটবলের কোচের পদে কারা আবেদন করেছেন, তার নাম প্রকাশ হতে শুরু করেছে। তালিকায় আইএসএলের নামী কোচরা রয়েছেন।

মুখ খুলবেন ক্রুব্ধ ইগর, ভারতের কোচের পদে আবেদন হাবাস, মরগ্যানদের!

ভারতের কোচের পদে আবেদন হাবাস ও মরগ্যানের।

শেষ আপডেট: 20 June 2024 14:34

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবল দলের হেডস্যার কে হবেন, সেই নিয়ে চলছে তুমুল জল্পনা। ক্রিকেটের মতো ফুটবলেও আগে আবেদন নিয়ে তারপর ইন্টারভিউর মাধ্যমে কোচ বাছাই হবে।

ক্রোয়েশিয়াজাত কোচ ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে দিয়েছে ফেডারেশন। তাঁকে সময়ের আগেই সরিয়ে দেওয়া হয়েছে। এই কারণে ইগরকে ক্ষতিপূরণও দিতে হবে। তারপরেও রাগ যাচ্ছে না বিদেশি কোচের। তাঁর আমলে ভারতীয় ফুটবলের কোনও উন্নতি হয়নি। পাঁচবছরে ভারত কোনও আন্তর্জাতিক আসরে ভাল ফল করতে পারেনি। সাফ কাপ, আন্তঃ মহাদেশীয় কাপ ছাড়া কিছুই জিততে পারেনি দল।

ইগর মনে করছেন তাঁর ঠিক মূল্যায়ন হয়নি ভারতীয় ফুটবলে। তিনি ফেডারেশন ও ভারতীয় শিবিরের নানা গোপন কথা ফাঁস করারও হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, পর্দার আড়ালে ভারতীয় ফুটবলে কুৎসিত খেলা চলে! শুক্রবার তিনি ওই গোপন ঘটনা তুলে ধরার হুমকিও দিয়েছেন। 

এরমধ্যে ভারতীয় ফুটবলের কোচের পদে কারা আবেদন করেছেন, তার নাম প্রকাশ হতে শুরু করেছে। তালিকায় আইএসএলের নামী কোচরা রয়েছেন। মোহনবাগানের প্রাক্তন কোচ আন্তোনিও লোপেজ হাবাস থেকে শুরু করে সার্জিও লোবেরা, এমনকী এফসি গোয়ার কোচ ম্যানুয়েল মার্কেজ ও চেন্নাইয়িন এফসি-র কোচ ওয়েন কোল ইতিমধ্যেই আবেদন করেছেন। শোনা গিয়েছে, ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ ইয়ন মরগ্যানও নাকি আবেদনপত্র পাঠিয়েছেন।

ফেডারেশন অবশ্য বিদেশি হাই প্রোফাইল কোচের থেকে স্বদেশি নামী কোচকে দায়িত্ব দিতে বেশি আগ্রহী। তাই লড়াইয়ে রয়েছেন রেনেডি সিং, মহেশ গাউলিদের মতো প্রাক্তন নামী তারকারাও। জুলাই মাসের শেষের দিকেই নয়া কোচের নাম ঘোষণা হতে পারে। 


```