Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকের বাজনা, ফুলের মালায় জাতীয় সেরা বাংলা দলকে অভ্যর্থনা আইএফএ-র

একযুগ বাদে জাতীয় জুনিয়র ফুটবলে চ্যাম্পিয়ন বাংলা।

ঢাকের বাজনা, ফুলের মালায় জাতীয় সেরা বাংলা দলকে অভ্যর্থনা আইএফএ-র

জাতীয় সেরা বাংলা দলকে স্বাগত জানালেন আইএফএ কর্তারা।

শেষ আপডেট: 14 August 2024 17:14

দ্য ওয়াল ব্যুরো: একযুগ বাদে জাতীয় জুনিয়র ফুটবলে চ্যাম্পিয়ন বাংলা। তারা ডাঃ বিসি রায় ট্রফিতে সাফল্য পেল বহুদিন পরে।

ভারত সেরা বাংলার ছেলেদের স্বাগত জানাল আইএফএ। ছত্তিশগড় নারায়নপুর রামকৃষ্ণ মিশনের মাঠে বাংলা বিপক্ষ দল ওড়িশাকে হারিয়ে জাতীয় জুনিয়র ফুটবলে সেরা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে তারা হাওড়া স্টেশনে ফিরলে তাদের সাদরে বরণ করে নিল আইএফএ। স্টেশনে ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি নিজেই উদ্যোগ নিয়ে বাকি কর্তাদের নিয়ে গিয়েছিলেন হাওড়া স্টেশনে।

এর আগে এমন ব্যবস্থা দেখা যায়নি আইএফএ-র তরফ থেকে। সচিব অনির্বাণ জানালেন, বাংলার ছোট ছোট ছেলেরা রাজ্যকে চ্যাম্পিয়ন করেছেন। আমাদের গিয়ে উৎসাহদান করা কর্তব্যের মধ্যে ছিল। এই বাংলা দলের কোচ ছিলেন প্রাক্তন তারকা ফাল্গুনি দত্ত। কোচসহ সকল ফুটবলারদের ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানানো হয়েছে। আইএফএর তরফ থেকে সংবর্ধনাও জানানো হবে বাংলা দলকে।

এছাড়াও রাতের স্টেশনে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে পঞ্চানন দত্ত, শুভঙ্কর ঘোষ, স্বপন দত্ত, আলোকেশ কুন্ডুদের।  


```