Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঐতিহ্যবাহী টাউন হলে আইএফএ-র সংবর্ধনা অনুষ্ঠান, তারকাদের আলোয় উজ্জ্বল মঞ্চ

অনুষ্ঠান মঞ্চে মঙ্গলবার চাঁদের হাট বসে গিয়েছিল৷ প্রাক্তন খেলোয়াড়দের ভিড়ে সবাই একাকার হয়ে গিয়েছিলেন৷ তারই মধ্যে প্রাক্তন ফুটবলার ভিক্টর অমলরাজের একটি বই প্রকাশ করা হয়৷

ঐতিহ্যবাহী টাউন হলে আইএফএ-র সংবর্ধনা অনুষ্ঠান, তারকাদের আলোয় উজ্জ্বল মঞ্চ

শেষ আপডেট: 12 March 2024 21:42

দ্য ওয়াল ব্যুরো: টাউন হলে আইএফএ-র সংবর্ধনা অনুষ্ঠান হয়ে গেল মঙ্গলবার। গত মরশুমে কলকাতা ফুটবল লিগে বিভিন্ন ডিভিশনে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য টাউন হলে আইএফএ’র পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়৷

অনুষ্ঠান মঞ্চে মঙ্গলবার চাঁদের হাট বসে গিয়েছিল৷ প্রাক্তন খেলোয়াড়দের ভিড়ে সবাই একাকার হয়ে গিয়েছিলেন৷ তারই মধ্যে প্রাক্তন ফুটবলার ভিক্টর অমলরাজের একটি বই প্রকাশ করা হয়৷ বই প্রকাশ করেন মন্ত্রী সুজিত বসু৷ সঙ্গে ছিলেন আইএফএ’র সভাপতি অজিত বন্দ্যপাধ্যায়, চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্তসহ প্রাক্তন খেলোয়াড়রা৷

মন্ত্রী সুজিত বসু বলেন, বাংলার আবেগ বলতেই ফুটবল৷ খেলা দেখার জন্য প্রতিদিনই মাঠে ছুটে আসতাম৷ তাই বাংলার ফুটবলে খারাপ খবর শুনলেই মনটা অন্যরকম হয়ে যায়৷ আমি বিশ্বাস করি, সমবেতভাবে আমরা যদি ফুটবলের জন্য এগিয়ে আসি, তাহলে বাংলা আবার সোনার আলোয় উজ্জ্বল হয়ে উঠবে৷

এদিন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য থেকে শুরু করে মনোরঞ্জন ভট্টাচার্য, সমরেশ চৌধুরি, রঞ্জিত মুখোপাধ্যায়,  সাবির আলি, মিহির বসু, মানস ভট্টাচার্য, ভাস্কর গঙ্গোপাধ্যায়, জামশেদ নাসিরি, রহিম নবি, অশোক চন্দ, সুমিত মুখোপাধ্যায়, নাসির আহমেদ ও জোস ব্যারেটোরা ছিলেন৷

এই প্রথমবার চালু হল চ্যাম্পিয়ন দলের জন্য রোলিং ট্রফি৷ এবারে এই ট্রফি পেল কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং৷ এদিন খেলো ইন্ডিয়া মেয়েদের ফুটবলে রানার্স আপ বাংলা দলের খেলোয়াড়দের সংবর্ধনা জানানো হয়৷


```