Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুটবলপ্রেমী দিবসে রক্ত দিলেন ১০৮৫ জন, প্রাক্তনদের ভিড়ে উজ্জ্বল অনুষ্ঠান

অনুষ্ঠানে প্রাক্তন তারকাদের হাজিরায় পুরো পরিবেশ বদলে গিয়েছিল।

ফুটবলপ্রেমী দিবসে রক্ত দিলেন ১০৮৫ জন, প্রাক্তনদের ভিড়ে উজ্জ্বল অনুষ্ঠান

ফুটবলপ্রেমী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে আইএফএ-র কর্তারা, সঙ্গে শিশির ঘোষ।

শেষ আপডেট: 16 August 2024 20:36

দ্য ওয়াল ব্যুরো: ফুটবলপ্রেমী দিবস উপলক্ষ্যে আইএফএ পরিচালিত ভলেন্টারি ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ৪৪ তম রক্তদান শিবিরে কলকাতা ও জেলার বিভিন্ন কেন্দ্রে, ১০৮৫ জন রক্তদান করেন।

বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও যেভাবে রক্তদাতারা স্বতঃস্ফূর্ত ভাবে এই শিবিরে অংশ গ্রহণ করেছেন, সে জন্য আইএফএ সচিব অনির্বাণ দত্ত রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক দেবাশিস কুমার, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশের সভাপতি স্বপন বন্দোপাধ্যায়, আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় ছিলেন।

এদিনের অনুষ্ঠানে প্রাক্তন তারকাদের হাজিরায় পুরো পরিবেশ বদলে গিয়েছিল। প্রাক্তনদের মধ্যে হাজির ছিলেন সমরেশ (পিন্টু) চৌধুরী, বিকাশ পাঁজি, সুমিত মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, অমিত ভদ্র, দীপেন্দু বিশ্বাস, জামশেদ নাসিরিরা ছিলেন। সিএবি-র প্রাক্তন সচিব বিশ্বরূপ দে-ও এসেছিলেন। 

রক্তদাতাদের শিশির ঘোষের সই সম্বলিত সার্টিফিকেট প্রদান করা হয়েছে। মোহনবাগানের কোনও প্রতিনিধি না থাকলেও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্টবেঙ্গলের তরফে দেবব্রত সরকার, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, বেঙ্গল অলিম্পিক সংস্থার সচিব জহর দাস ছিলেন অনুষ্ঠানে।  

আইএফএ কর্তাদের মধ্যে চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বান দত্ত, কার্যকরী সচিব সুফল রঞ্জন গিরিসহ সুদেষ্ণা মুখোপাধ্যায়রা হাজির থেকে রক্তদাতাদের উৎসাহ দিয়েছেন। প্রসঙ্গত, ১৯৮০ সালের ১৬ অগস্ট দুই প্রধানের ম্যাচে দর্শকদের ঝামেলায় ১৬ জন সমর্থকের মৃত্যুর ঘটনা ঘটে। তাঁদের স্মৃতিতেই প্রতিবছর এই রক্তদানশিবির হয়ে থাকে।   


```