Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আইএফএ-এর উদ্যোগে রেফারিদের নিয়ে 'সিপিআর' প্রশিক্ষণ শিবির

আইএফএ-র উদ্যোগে রেফারিদের সিপিআর প্রশিক্ষণ শিবির, সহযোগিতায় মনিপাল হাসপাতাল।

আইএফএ-এর উদ্যোগে রেফারিদের নিয়ে 'সিপিআর' প্রশিক্ষণ শিবির

রেফারিদের সিপিআর প্রশিক্ষণ শিবির

শেষ আপডেট: 3 May 2025 22:45

দ্য ওয়াল ব্যুরো: ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন বা বাংলার দেবজিৎ ঘোষের কথা হয়তো অনেকেরই মনে আছে। খেলা চলাকালীন হঠাৎ করেই মাঠেই পড়ে গিয়েছিলেন তাঁরা, জ্ঞানও হারিয়েছিলেন। সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল হৃদস্পন্দন। মাঠেই সিপিআর দেওয়া হয় তাঁদের প্রাথমিক চিকিৎসা হিসাবে।


আসলে ফুটবল বডি কন্টাক্ট গেম। মাঠে শারীরিক সংঘর্ষে আহত হওয়ার ঘটনা প্রায়শই ঘটে থাকে। প্রাণহানির নজিরও বিরল নয়। এই ধরনের আপদকালীন অবস্থায় জরুরি ভিত্তিতে  ফুটবলারদের প্রাথমিক শুশ্রূষার (Primary Treatment) জন্য সিপিআর (CPR) দেওয়ার প্রশিক্ষণ (Traning) দেওয়া হল রেফারিদের (Referee)। 

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গণে আইএফএ (IFA) ও মনিপাল হাসপাতালের (Manipal Hospital) যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় রেফারিদের হাতে কলমে সিপিআর প্রশিক্ষণ দেন মনিপাল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। 


প্রসঙ্গত,মনিপাল হাসপাতাল কর্তৃপক্ষ ফুটবলার ও রেফারিদের জন্য প্রিভিলেজ কার্ড আনতে চলেছে। কার্ডিও অ্যাটাকের ওপর একটি স্পেশাল সেশন নেন সিনিয়র ভাইস চেয়ারম্যান-হেড অব কার্ডিওলজি সার্ভিসেস, সিনিয়র কনসালট্যান্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং ইলেক্ট্রোফিজিওলজিস্ট ড. রবীন চক্রবর্তী। শনিবার এই কর্মশালায় উপস্থিত ছিলেন মনিপাল হাসপাতাল কলকাতার জেনারেল ম্যানেজার অনিরুদ্ধ মুখোপাধ্যায়, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রবীর চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সোমা চক্রবর্তী, অভিক চক্রবর্তী, স্মিথ বন্দোপাধ্যায়, ইসিজি টেকনিশিয়ান লিপিকা হালদার, প্রাক্তন ফুটবলার সন্দীপ নন্দী, দীপেন্দু বিশ্বাস, রহিম নবি, আইএফএর এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি, সিইও পুষ্পার্ঘ্য চট্টোপাধ্যায়। 
সিপিআর প্রশিক্ষণ দেন ইমারজেন্সি মেডিসিন বিশেষজ্ঞ ড. রাজা মজুমদার ও ড. সুব্রত সরকার।


```