Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

‘৩০টা ম্যাচ খেলা হোক আর ভারত হারিয়ে দেখাক, তবে মেনে নেব…’, নজিরবিহীন দামামা বাজালেন সাকলিন

ক্রিকেট মহলে ভারত-পাক সংঘাত অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের লড়াই অ্যাসেজ সিরিজকেও ছাপিয়ে গেছে। বিগত কয়েক দশক থেকে উত্তাপ ছিলই। সম্প্রতি তা কয়েক দফা বেড়েছে।

‘৩০টা ম্যাচ খেলা হোক আর ভারত হারিয়ে দেখাক, তবে মেনে নেব…’, নজিরবিহীন দামামা বাজালেন সাকলিন

সাকলিন মুস্তাক

শেষ আপডেট: 2 March 2025 15:48

দ্য ওয়াল ব্যুরো: ১০টা ওয়ান ডে, ১০টা টেস্ট, ১০টা টি-২০। এই ৩০টা ম্যাচ পাকিস্তানকে (Pakisatan) হারিয়ে দিক ভারত (India)। তবেই মেনে নেব, টিম ইন্ডিয়া এই ঐতিহাসিক দ্বৈরথের বিজয়ী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) হারের জ্বালা জুড়োতে না জুড়োতেই নতুন করে লড়াইয়ের হুঙ্কার দিলেন প্রাক্তন পাক স্পিনার সাকলিন মুস্তাক (Saqlain Mushtaq)।

ক্রিকেট মহলে ভারত-পাক সংঘাত অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের লড়াই অ্যাসেজ সিরিজকেও ছাপিয়ে গেছে। বিগত কয়েক দশক থেকে উত্তাপ ছিলই। সম্প্রতি তা কয়েক দফা বেড়েছে।

যদিও পরিসংখ্যান কিন্তু পাকিস্তানের হয়ে কথা বলছে না। বিশেষ করে আইসিসি টুর্নামেন্টে পাকিস্তান টিম ভারতের কাছে নাগাড়ে পরাজিত হয়ে আসছে। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টিম ইন্ডিয়াকে হারিয়েছিল পাক ব্রিগেড। ওই শেষ। এরপর আইসিসির কোনও একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্টে ভারতকে পরাস্ত করতে পারেনি পাকিস্তান। সাম্প্রতিক নজির চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে দুবাইয়ের ময়দানে পাকিস্তান দলকে বিরাট কোহলি, রোহিত শর্মারা হেলায় হারিয়েছেন।

আর এর জেরেই আওয়াজ উঠতে শুরু করেছে--সমর্থকদের আবেগ কিংবা অতীতের রেকর্ড যাই বলুক না কেন, দু’দলের সংঘাত বলে আর কিছু বেঁচে নেই। এ লড়াইয়ে ভারতই অবিসংবাদী বিজয়ী দল।

যদিও একথা মানতে নারাজ প্রাক্তন পাক স্পিনার সাকলিন মুস্তাক। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির সম্প্রচারকারী একটি চ্যানেলে উপস্থিত ছিলেন সাকলিন। তিনি সাফ বলেন, ‘রাজনৈতিক বিষয়গুলি আলাদা রাখলে এটা বলতে অসুবিধে নেই, ভারতের খেলোয়াড়েরা অত্যন্ত ভাল আর তাঁরা চমৎকার খেলছেন। কিন্তু যদি তুমি সত্যি ভাল দল হও, তাহলে চলো, ১০টা করে টেস্ট, ওয়ান ডে ও টি-২০ খেলা যাক। এরপর সব স্পষ্ট হবে, কে আসলে ভাল টিম।‘

উল্লেখ্য, ঘরের মাঠে আয়োজিত টুর্নামেন্ট থেকে লজ্জার বিদায়ের পর পাকিস্তান ক্রিকেটে ব্যাপক রদবদলের ডাক দেওয়া হয়েছে। নির্বাচক কমিটি থেকে নির্বাচকমণ্ডলী, পুরোনো খেলোয়াড়দের সরিয়ে টিমে নতুন রক্তের আমদানি—একাধিক ইস্যুতে পরিবর্তন চেয়ে সরব হয়েছেন ওয়াসিম আক্রম থেকে শোয়েব আখতারের মতো প্রাক্তন ক্রিকেটারদের বড় অংশ। তবে সাকলিনের মতো অভূতপূর্ব চ্যালেঞ্জ তাঁদের কেউই রাখেননি।


```