
শেষ আপডেট: 20 November 2023 18:04
দ্য ওয়াল ব্যুরো: কোটি কোটি টাকা অর্জন করল অস্ট্রেলিয়া। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্যাট কামিন্সরা পেলেন মোট ৩৩ কোটি টাকা। তারা মোট ১১টি ম্যাচের মধ্যে ন’টি ম্যাচে জিতেছে। প্রতি ম্যাচের জন্য দেওয়া হয়েছে ৩৩ লাখ টাকা।
ভারতীয় দল রানার্স হয়ে আইসিসি থেকে মোট পুরস্কার অর্থমূল্য পেয়েছে ১৬ কোটি টাকা। তারা দশটি ম্যাচে জিতেছে, যে কারণে বাড়তি তিন কোটি টাকা পেয়েছে। সেমিফাইনালে ওঠা চারটি দল পায় ছয় কোটি টাকা।
দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে ৭টি ম্যাচ জিতে পেয়েছে ২ কোটি ৩১ লক্ষ টাকা। তাদের মোট রোজগার ৮ কোটি ৩১ লক্ষ টাকা। নিউজিল্যান্ড ৫টি ম্যাচ জিতে বাড়তি পেয়েছে দেড় কোটি টাকার কিছু বেশি।
বিশ্বকাপে গ্রুপ পর্বে পাঁচে শেষ করা পাকিস্তান চারটি ম্যাচ জিতে দেড় কোটি টাকা পেয়েছে। তাদের প্রাপ্তি দুই কোটি ১৫ লাখ টাকা। আফগানিস্তানেরও আয় একই পরিমান। ইংল্যান্ড তিন ম্যাচ জিতে ৯৯ লক্ষ টাকা পেয়েছে। তাদের মোট অর্থ মূল্য দু’কোটি টাকা। বিশ্বকাপের শেষ তিনটি দল হল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশ। তাদের পুরস্কার অর্থমূল্যের পরিমাণ দেড় কোটি টাকা।
চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৩৩ কোটি টাকা)
রানার্স আপ: ভারত (১৬ কোটি টাকা)
ফাইনালে ম্যাচ সেরা: ট্রেভিস হেড
টুর্নামেন্ট সেরা: বিরাট কোহলি
সবচেয়ে বেশি রান: কোহলি(১১ ইনিংসে ৭৬৫),
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: গ্লেন ম্যাক্সওয়েল (অপরাজিত ২০১),
সবচেয়ে বেশি সেঞ্চুরি: কুইন্টন ডি’কক (৪টি),
সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি: বিরাট কোহলি (৬টি),
সবচেয়ে বেশি উইকেট: মহম্মদ শামি (৭ ইনিংসে ২৪ উইকেট)
সেরা বোলিং ফিগার: মহম্মদ শামি (৭/৫৭, নিউজিল্যান্ডের বিপক্ষে)
সবচেয়ে বেশি ছক্কা: রোহিত শর্মা (৩১টি)
সবচেয়ে বেশি ক্যাচ: ড্যারিল মিচেল (১১টি)
সবচেয়ে বেশি শিকার: কুইন্টন ডি’কক (২০টি)
সর্বোচ্চ স্ট্রাইক রেট: গ্লেন ম্যাক্সওয়েল (১৫০.৩৭)