Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফাইনালে টস হারল ভারত! প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠালেন প্যাট কামিন্স

প্যাট কামিন্স টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন।

ফাইনালে টস হারল ভারত! প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠালেন প্যাট কামিন্স

শেষ আপডেট: 19 November 2023 13:49

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ ফাইনাল মজে উঠেছে আমদাবাদ। এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস হারলেন রোহিত শর্মা। অজি অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন।

২০ বছর পর ফের ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালে খেলছে। ২০০৩ সালে ফাইনালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। সেই আক্ষেপ আজও ভোলেনি ভারতবাসী। মাঝে ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনি বিশ্বকাপ জিতে নেন। ফের একবার ভারতের সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপ জেতার।

ভারতজুড়ে আজ উৎসবের মেজাজ। কিন্তু বিশ্বকাপের মঞ্চে অজিরা সবসময় ভয়ঙ্কর। তাই তাদের বিরুদ্ধে কী পরিকল্পনা করেছেন কোচ রাহুল দ্রাবিড় এখন সেটাই দেখার। তবে ফাইনালে প্রথম একাদশ পরিবর্তনের ঝুঁকি নিলেন তিনি। একই দল রেখেই ফাইনালে নামছে ভারত। 

অনেকেই ভেবেছিলেন, এই ম্যাচে হয়তো রবিচন্দ্রন অশ্বিনকে খেলাতে পারে ভারত। তাতে লোয়ার অর্ডারে ব্যাটিং গভীরতা বাড়বে। কিন্তু অশ্বিনকে ছাড়াই রোহিতরা ফাইনালে নামছেন।

প্রত্যেক ভারতীয় চাইছে রোহিত-গিল শুরুটা দুরন্তভাবে করুক। অস্ট্রেলিয়াকে বড় রানের টার্গেট দেওয়ার চেষ্টা করবে ভারত। মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা বল হাতে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেটাই দেখার।

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা।


```