Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দর্শকসংখ্যায় নজির গড়ল এবারের বিশ্বকাপ, মাঠে গিয়ে খেলা দেখলেন কতজন

এমন একটা সময়ে এবারের বিশ্বকাপ হচ্ছে, যখন ৫০ ওভারের টুর্নামেন্ট ঘিরে আলোচনা চলছে। বলা হচ্ছে, টি ২০ ক্রিকেটের বাড়ন্তের সময় ওয়ান ডে ক্রিকেট অচল

দর্শকসংখ্যায় নজির গড়ল এবারের বিশ্বকাপ, মাঠে গিয়ে খেলা দেখলেন কতজন

শেষ আপডেট: 11 November 2023 22:06

দ্য ওয়াল ব্যুরো: শুরুতে কেমন যেন ঝিমিয়ে ছিলেন দর্শকরা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠ ফাঁকা ছিল। এমনকী পুনে কিংবা কলকাতার প্রথম ম্যাচেও ভাল দর্শক সমাগম হয়নি। কিন্তু টুর্নামেন্ট যত এগিয়েছে, ততই সাড়া পড়েছে টুর্নামেন্ট ঘিরে।

শনিবার আইসিসি হিসেব করে জানিয়েছে, এখনও পর্যন্ত বিশ্বকাপে মোট দর্শক হয়েছে দশ লাখ। তাও এখনও গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ বাকি রয়েছে। তার মধ্যে ইডেন ও মুম্বইতে মোট দর্শক হবে ৬৬ হাজার গড়ে। আর ফাইনাল আমদাবাদে মোট দর্শক হবে এক লাখ ২০ হাজার।

টিকিট যে পড়ে থাকবে না, তা বলাইবাহুল্য। তাও এটা শুধু মাঠে আসা দর্শকদের হিসেব। এবার টিভি কিংবা মোবাইলে খেলা দেখার ক্ষেত্রেও রেকর্ড দর্শক হয়েছে।

এমন একটা সময়ে এবারের বিশ্বকাপ হচ্ছে, যখন ৫০ ওভারের টুর্নামেন্ট ঘিরে আলোচনা চলছে। বলা হচ্ছে, টি ২০ ক্রিকেটের বাড়ন্তের সময় ওয়ান ডে ক্রিকেট অচল। সেই পরিস্থিতিতে এমন বিপুল দর্শকসংখ্যায় বোর্ড কর্তারাও খুশি।

এদিন বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, ‘‘আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল এই বিশ্বকাপকে সর্বকালের সেরা বিশ্বকাপ হিসাবে তুলে ধরা। আমরা খুব খুশি যে, দর্শকসংখ্যায় সর্বকালের রেকর্ড আমরা ভেঙে ফেলেছি। তবে সেরাটা আসা এখনও বাকি। শেষ তিনটি ম্যাচে দর্শকরা আরও রেকর্ড গড়তে সহায়তা করবে।’’


```