Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টি ২০ বিশ্বকাপের লোগো উন্মোচন, জমজমাট মেগা ইভেন্টের ভাবনা আইসিসি-র

একটা বিশ্বকাপ শেষ হওয়ার সাত মাসের মধ্যে আরও একটি মেগা ইভেন্ট হতে চলেছে। আইসিসি আয়োজন করতে চলেছে টি ২০ বিশ্বকাপ।

টি ২০ বিশ্বকাপের লোগো উন্মোচন, জমজমাট মেগা ইভেন্টের ভাবনা আইসিসি-র

শেষ আপডেট: 7 December 2023 16:54

দ্য ওয়াল ব্যুরো: একটা বিশ্বকাপ শেষ হওয়ার সাত মাসের মধ্যে আরও একটি মেগা ইভেন্ট হতে চলেছে। আইসিসি আয়োজন করতে চলেছে টি ২০ বিশ্বকাপ। হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। জুনে শুরু মহাআসর।

মোট ২০ দল এবং  ৫৫ ম্যাচটি হবে টি ২০ বিশ্বকাপে। এত বড় মাপের টুর্নামেন্ট এর আগে হয়নি।  

আগামী জুন-জুলাইয়ে হবে টি ২০ বিশ্বকাপের নবম আসর। আইসিসি যে লোগো প্রকাশ করল, তা এককথায় আকর্ষণীয়। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার শীর্ষ আধিকারিক ফ্লেয়ার ফার্লং জানিয়েছেন, আগামী টি ২০ আসরকে এমনভাবে সংঘটিত করা হবে, যা ক্রিকেট বিশ্বে নতুন এক বার্তা দিয়ে যায়। ক্রিকেট বিশ্বায়নের নতুন আঙ্গিক সাজানো যায়।

ওই কর্তা বলেছেন, আইসিসি ছেলে ও মেয়েদের টি ২০ বিশ্বকাপ ক্রিকেট অনুরাগীদের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে আসবে। প্রতিটি বিশ্বকাপের লোগোতেই আয়োজক দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। এবারও সেটি হবে। ২০২৪ টি ২০ বিশ্বকাপের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। লোগোর নকশায় দুই আয়োজক ওয়েস্ট ইন্ডিজের তালগাছ ও আমেরিকার ডোরা কাটা রঙিন ফিতে রাখা হয়েছে। এর মধ্যে দিয়ে একটি স্বতন্ত্র কারুকার্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে।


```