Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যুব বিশ্বকাপ ক্রিকেটের সূচি প্রকাশ, ভারতের প্রথম ম্যাচ কাদের বিরুদ্ধে

একটা করে বিশ্বকাপ যাচ্ছে, আবার আরও একটা চলে আসছে। এবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি।

যুব বিশ্বকাপ ক্রিকেটের সূচি প্রকাশ, ভারতের প্রথম ম্যাচ কাদের বিরুদ্ধে

শেষ আপডেট: 3 January 2024 14:52

দ্য ওয়াল ব্যুরো: একটা করে বিশ্বকাপ যাচ্ছে, আবার আরও একটা চলে আসছে। এবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। ১৯ জানুয়ারি থেকে শুরু মেগা আসর।

প্রথমদিনেই খেলতে নামবে আয়ারল্যান্ড ও আমেরিকা। একই দিনে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের প্রথম ম্যাচ ২০ জানুয়ারি। টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ। ২০২৪ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। মেগা ফাইনাল হবে বেনোনিতে। মোট ১৬টি দল ৫ টি ভেন্যুতে মোট ৪১টি ম্যাচ হবে এই টুর্নামেন্টে।

ব্লুমফন্টেনের মানগাউং ওভালে প্রথম ম্যাচেই ভারতের সামনে বাংলাদেশ। এবার অবশ্য ১৬ দলের আসরটি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করে আইসিসি, এরপরই সে দেশ থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নেওয়া হয় টুর্নামেন্ট।

ভারত রয়েছে ‘এ’ গ্রুপে, পাশাপাশি রয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ড এবং আমেরিকা। অন্যদিকে ‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গে শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে ও নামিবিয়া। আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও নিউজিল্যান্ডকে রাখা হয়েছে ‘ডি’ গ্রুপে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে দল উঠবে পরের পর্ব সুপার সিক্স-এ। সেখানে ছয়টি করে দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ

গ্রুপ ‘এ’: ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড, আমেরিকা

গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড

গ্রুপ ‘সি’: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, নামিবিয়া

গ্রুপ ‘ডি’: আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল


```