Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজেকে উজাড় করে দেব, ভারতের কোচ হয়েই বললেন গম্ভীর

ভারতীয় ক্রিকেটমহলে একটা কথা খুব চালু, সেটি হল গৌতম গম্ভীর খুবই আবেগপ্রবণ মানুষ। তিনি ক্রিকেটও খেলেছেন আবেগ দিয়ে।

নিজেকে উজাড় করে দেব, ভারতের কোচ হয়েই বললেন গম্ভীর

বড় দায়িত্বে গম্ভীর।

শেষ আপডেট: 9 July 2024 21:02

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটমহলে একটা কথা খুব চালু, সেটি হল গৌতম গম্ভীর খুবই আবেগপ্রবণ মানুষ। তিনি ক্রিকেটও খেলেছেন আবেগ দিয়ে। যখনই কোনও কাজ করেছেন, তাতে মনপ্রাণ ঢেলে দিয়েছেন।

গতবছর যখন তিনি কেকেআর মেন্টরের দায়িত্ব নিলেন, সেইসময় পুরো দলকে দিয়ে শপথ করিয়ে নিয়েছিলেন, আমরা একটা দল হিসেবে লড়ব। সাফল্য পেলে যেমন সকলের আনন্দ, এমনকী ব্যর্থতার দায়ভারও সকলের। তিনি দলের মধ্যে সিনিয়র ও জুনিয়র কোনও ভেদাভেদ রাখেননি। বরং জুনিয়রদের সঙ্গেও একইভাবে মিশেছেন, তাঁদের থেকে সেরাটা বের করে এনেছেন।

ভারতীয় দলের কোচ হিসেবেও তাঁর শপথ একই। ‘‘পুরো ইউনিট হিসেবে আমরা মাঠে লড়াই করব। কখনও হারব, কখনও জিতব, কিন্তু কেউ যেন বলতে না পারে, দল চেষ্টা করেনি। ফলটা আমাদের হাতে নয়, চেষ্টাটা আমাদের হাতে রয়েছে।’’

গম্ভীর ভারতের কোচ হওয়ার প্রতিক্রিয়াও দিয়েছেন, ‘‘ভারত হল আমার পরিচয়। দেশের হয়ে কাজ করতে পারার বিষয়টি আমার জীবনের সবথেকে বড় সুযোগ। জাতীয় দলে অন্য ভূমিকায় ফিরতে পেরে সম্মানিত বোধ করছি। কিন্তু আগেও আমার যে লক্ষ্য ছিল, এখনও সেটাই থাকবে। প্রত্যেক ভারতীয়কে গর্বিত করাই আমাদের কাজ। ১৪০ কোটি ভারতীয়র স্বপ্ন কাঁধে নিয়ে এগিয়ে চলবে আমাদের দল। আর সেই স্বপ্নগুলি যাতে সত্যি হয়, তা নিশ্চিত করার জন্য আমার নিজের সবকিছু উজাড় করে দেব।’’

সেই একই আবেগ নিয়ে রাহুল দ্রাবিড়ের মতো হেভিওয়েট কোচের জুতোয় পা গলালেন গোতি (গম্ভীরের ডাকনাম)। এবার দেখার বড় কাজে তিনি সফল হন কিনা।


```