Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

মনে আছে ২০১৩ সালে ইডেনে তোমাকে টেস্ট ক্যাপ দেওয়ার কথা, রোহিতকে আবেগঘন বার্তা শচীনের

২০১৩ সালে ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় রোহিত শর্মার। সেই ম্যাচে শচীন তেন্ডুলকর তাঁকে টেস্ট ক্যাপ উপহার দেন। সেই সিরিজটি ছিল শচীনের বিদায়ী সিরিজ।

মনে আছে ২০১৩ সালে ইডেনে তোমাকে টেস্ট ক্যাপ দেওয়ার কথা, রোহিতকে আবেগঘন বার্তা শচীনের

শচীনের সঙ্গে রোহিত

শেষ আপডেট: 8 May 2025 18:25

দ্য ওয়াল ব্যুরো: সকলকে চমকে দিয়ে বুধবার সন্ধেয় লাল বলের ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এরপরই থেকেই রোহিতের অবসর (Retirement) নিয়ে চায়ের কাপে তুফান উঠছে, তেমনই প্রাক্তন ক্রিকেটাররাও এই নিয়ে নিজেদের অভিমত প্রকাশ করে চলেছেন। সেই তালিকায় এবার যুক্ত হল ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) নামও।

আইপিএল যখন বিজনেস এন্ডে তখনই এসেছে রোহিত শর্মার এই ঘোষণা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন হিটম্যান। এবার বিদায় জানিয়েছেন টেস্ট ক্রিকেটকে। জাতীয় দলের জার্সিতে রোহিতকে এখন কেবল ওডিআই ক্রিকেটে খেলতে দেখা যাবে। টেস্ট থেকে অবসর নেওয়ার পর, বিসিসিআই এখন ইংল্যান্ড সফরের জন্য নতুন অধিনায়ক খুঁজতে শুরু করেছে।

রোহিতের অবসরের পর কিংবদন্তি ব্যাটসম্যান শচীন তেন্ডুলকর একটি আবেগঘন পোস্ট (Emotional Message) করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, "আমার মনে আছে ২০১৩ সালে ইডেন গার্ডেনে তোমাকে টেস্ট ক্যাপ দেওয়ার কথা। সম্প্রতি আমি ওয়াংখেড়ে স্টেডিয়ামের বারান্দায় তোমার সঙ্গে দাঁড়িয়ে ছিলাম-তোমার যাত্রা অসাধারণ ছিল। একজন খেলোয়াড় এবং অধিনায়ক হিসাবে তুমি ভারতীয় ক্রিকেটকে তোমার সেরাটা দিয়েছ। রোহিত, তোমার টেস্ট কেরিয়ারের জন্য অনেক অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা।"

২০১৩ সালে ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় রোহিত শর্মার। সেই ম্যাচে শচীন তেন্ডুলকর তাঁকে টেস্ট ক্যাপ উপহার দেন। সেই সিরিজটি ছিল শচীনের বিদায়ী সিরিজ। সেই সিরিজ খেলেই মাস্টার ব্লাস্টার ১৬ নভেম্বর ২০১৩ তারিখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন।

২০২২ সালে, বিরাট কোহলির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর রোহিত শর্মাকে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক করা হয়। তাঁর নেতৃত্বে ভারত ২৪টি টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে ১২টিতে জিতেছে এবং ৯টিতে হেরেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর, রোহিত টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও অবসর নেন।


```