Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নাইটদের বোলিংয়ের কাছে নতজানু হায়দরাবাদ, কেকেআরের জয়ের লক্ষ্য ১৬০ রান

সকাল দেখে কি রাত বোঝা যায়? হয়তো বোঝা যায়। কলকাতা নাইট রাইডার্সের বোলাররা যেভাবে দাপটে শুরু করেছিলেন ম্যাচে, সেই কথাটি খেটে যেতে পারে।

নাইটদের বোলিংয়ের কাছে নতজানু হায়দরাবাদ, কেকেআরের জয়ের লক্ষ্য ১৬০ রান

শেষ আপডেট: 21 May 2024 21:22

দ্য ওয়াল ব্যুরো: সকাল দেখে কি রাত বোঝা যায়? হয়তো বোঝা যায়। কলকাতা নাইট রাইডার্সের বোলাররা যেভাবে দাপটে শুরু করেছিলেন ম্যাচে, সেই কথাটি খেটে যেতে পারে। কারণ হায়দরাবাদের ৩৯ রানে চার উইকেট পড়ে যাওয়ার পরে দলের কম্পন শুরু হয়ে গিয়েছিল।

নাইটদের একনম্বর পেসার মিচেল স্টার্ক যেভাবে আসল ম্যাচে জ্বলে উঠলেন, তাতে বুঝিয়েছেন কেন তিনি ২৫ কোটির পেসার। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুই বলের মধ্যেই ফিরিয়েছেন ট্রাভিস হেডকে। যেভাবে বিপক্ষের নামী তারকার স্টাম্প উপড়ে দিয়েছেন, সেইসময়ই বোঝা গিয়েছিল হায়দরাবাদের কপালে দুঃখ রয়েছে। তারা ব্যাটিং ইনিংস শেষ করল ১৫৯ রানে। কেকেআরের লক্ষ্য ১৬০ রানে । কামিন্স (২৪ বলে ৩০) শেষদিকে অধিনায়কচিত ইনিংস খেলে না দিলে হায়দরাবাদের লড়াইয়ের জমিটুকু থাকত না। কেকেআর বোলিং দাপটে ২০ ওভারের তিন বল আগেই শেষ হয়ে গিয়েছে হায়দরাবাদ।  

স্টার্ক শুধু হেডের উইকেটই নয়, তিনি প্রথম স্পেলে ফিরিয়েছেন নীতিশ কুমার রেড্ডি (৯) এবং শাহবাজ আমেদকেও। স্টার্কের বোলিংয়ে অনুপ্রাণিত দলের বাকি বোলাররাও। অন্য পেসার বৈভব অরোরা ফিরিয়েছেন অভিষেক শর্মাকে (৩)। হায়দরাবাদের চার উইকেট পড়ে যাওয়ার পরে যে ব্যাটার কামিন্সদের টানছিলেন, সেই রাহুল ত্রিপাঠির রানআউটও টার্নিং পয়েন্ট। তিনি এই অপরিসীম চাপের মধ্যেও হাফসেঞ্চুরি করে গিয়েছেন। রাহুলের ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ৫৫ রান। ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছয়।

হায়দরাবাদের ব্যাটিং মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে পুরো ফ্লপ। সেদিক থেকে কেকেআরের বোলিং সবদিক থেকে সেরা হয়েছে। স্টার্ক শুরু করেছিলেন, তারপর দলের স্পিনাররাও নিজেদের সেরাটা দিয়েছেন। বরুণ চক্রবর্তী ফেরান হেনরিচ ক্লাসেন (৩২) ও ভুবনেশ্বর কুমারকে।

পাশাপাশি নারিনের শিকার শনবীর সিং, বিপক্ষের ইমপ্যাক্ট ব্যাটারকে প্রথম বলেই ফিরিয়েছেন নাইট স্পিনার।


```