Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ঋষভের সেঞ্চুরি সত্ত্বেও হার দিল্লির, প্লে অফে হায়দরাবাদ

ঋষভ পন্থের ঝোড়ো সেঞ্চুরিও হার বাঁচাতে পারলো না দিল্লির। ৯ উইকেটে ম্যাচ জিতে প্লে অফের জায়গা পাকা করে ফেলল হায়দ্রাবাদ। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরুটা ভালো হয়নি তাদের। ৫০ রানের মধ্যেই ৩ উইকেট পরে যায়

ঋষভের সেঞ্চুরি সত্ত্বেও হার দিল্লির, প্লে অফে হায়দরাবাদ

শেষ আপডেট: 10 May 2018 18:30

ঋষভ পন্থের ঝোড়ো সেঞ্চুরিও হার বাঁচাতে পারলো না দিল্লির। ৯ উইকেটে ম্যাচ জিতে প্লে অফের জায়গা পাকা করে ফেলল হায়দ্রাবাদ।
টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরুটা ভালো হয়নি তাদের। ৫০ রানের মধ্যেই ৩ উইকেট পরে যায় দিল্লির।
এরপরই খেলার হাল ধরেন ঋষভ পন্থ ও হর্ষল প্যাটেল। ব্যক্তিগত ২৪ রানের মাথায় হর্ষল আউট হলেও দুরন্ত ব্যাটিং করে মাত্র ৫৬ বলে নিজের প্রথম সেঞ্চুরি করেন ঋষভ। ১৫ টি চার ও ৭টি ছয়ের মাধ্যমে ৬৩ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন তিনি। দিল্লি করে ৫ উইকেটে ১৮৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হেলসের উইকেট হারায় হায়দরাবাদ। তারপর শিখর ধাওয়ান ও অধিনায়ক কেন উইলিয়ামসন পার্টনারশিপ গড়ে তোলেন। দিল্লির বোলিংকে কার্যত ছেলেখেলা করেন দুজন। শেষ পর্যন্ত দুজনেই অপরাজিত থাকেন। ধাওয়ান ৫০ বলে ৯২ ও উইলিয়ামসন ৫৩ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন। মাত্র ১৮.৫ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হায়দ্রাবাদ।
এই জয়ের ফলে ১১ ম্যাচে ১৮ পয়েন্টে পৌঁছলো হায়দ্রাবাদ। প্লে অফে প্রায় পৌঁছেই গেল তারা। অন্যদিকে আজকের হারের পর লিগ টেবিলের লাস্ট বয় হয়েই থেকে গেল দিল্লি।

```