মুশফিকুরকে নিয়ে বাংলাদেশে ভিডিও গেম ‘হাউজ্যাট’, লক্ষ্মীলাভে আগ্রহ তুঙ্গে
দ্য ওয়াল ব্যুরো: শৈশব হারিয়ে যাচ্ছে, খেলার মাঠ ফাঁকা, ভিডিও গেমসের(Video Games) জন্য সাইবারক্যাফেতে বসার জায়গা নেই!
এটাই সমাজের খন্ডচিত্র। তার মধ্যে ইন্ডোর ভিডিও (Indoor Games) গেমস এসে যাওয়ায় খেলার মাঠের উন্মাদনা দুধের স্বাদ ঘোলে মিটছে।
শেষ আপডেট: 11 October 2021 13:56
দ্য ওয়াল ব্যুরো: শৈশব হারিয়ে যাচ্ছে, খেলার মাঠ ফাঁকা, ভিডিও গেমসের(Video Games) জন্য সাইবারক্যাফেতে বসার জায়গা নেই!
এটাই সমাজের খন্ডচিত্র। তার মধ্যে ইন্ডোর ভিডিও (Indoor Games) গেমস এসে যাওয়ায় খেলার মাঠের উন্মাদনা দুধের স্বাদ ঘোলে মিটছে।
ক্রিকেটপ্রিয় দেশগুলোতে বিনোদনের অন্যতম একটি মাধ্যম অনলাইন ক্রিকেট গেমস। শচীন তেন্ডুলকার, ব্রায়ান লারা, ম্যাথু হেডেনসহ বিশ্বের অনেক তারকা ক্রিকেটারদের নিয়ে আছে এমন গেমস।
সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিমকে নিয়েও তৈরি হল ‘হাউজ্যাট- মুশি দ্য ডিপেন্ডেবল’ নামে একটি গেমস। এই গেমস থেকে প্রাপ্ত অর্থের দুই শতাংশ মুশফিক ফাউন্ডেশনে যাবে।
সম্প্রতি এই গেমসের সূচনা ঘটেছে। ভালই বিজ্ঞাপনও মিলছে, অর্থও আসছে। গেমিং অ্যাপটির উদ্বোধনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং মুশফিকুর রহিমের পাশাপাশি ছিলেন বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমিনুল হাকিম।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপের পরেই অবসর, নেমারের ঘোষণায় আকুল ফুটবল বিশ্ব
হাউজ্যাট গেমিং অ্যাপে ব্যাট হাতে মাঠে নামবেন মুশফিক, খেলবেন ভার্চুয়াল ময়দানে। গেমটিতে লোগো থেকে জার্সি, মাঠ থেকে ড্রেসিংরুম; সবখানেই পাওয়া যাবে হুবহু বাস্তব মুশফিকের উপস্থিতি। গেমসটি নির্মাণ করেছে কেপিসি ও টারটেল। আটজন প্রোগ্রামার দিয়ে তৈরি এ গেমিং অ্যাপটির সঙ্গে যুক্ত আছেন মুশফিক নিজেও।
নির্মাতাদের দাবি, যিনি গেমসটি ডাউনলোড করবেন, তিনি ভার্চুয়াল মাঠে নিজেই হয়ে উঠবেন মুশফিকুর। টাইম ক্রিকেটের সঙ্গে মিল রেখেই ভার্চুয়াল জগতের জন্য তৈরি এই গেমসটি খেলা যাবে অনলাইন-অফলাইন দুই মাধ্যমেই।
গেমিং অ্যাপটির উদ্বোধন করে মুশফিকুর রহিম বলেছেন, ‘‘আমার নামে যখন একটা গেম শুরু হল তখন আমি খুব উত্তেজিত ছিলাম। আমার মনে হচ্ছে এই গেমের মাধ্যমে বাংলাদেশের নয়া একটা যুগের সূচনা হচ্ছে। আমি সেই আশাই করছি।’’
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'