Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুনীলের বিদায়ী ম্যাচের টিকিট নিয়ে বিভ্রান্তি, কবে পাওয়া যাবে টিকিট

যুবভারতীতে ভারত বনাম কুয়েত প্রি ওয়ার্ল্ড কাপের ম্যাচেই জাতীয় দলের হয়ে বুট ও জার্সি তুলে রাখবেন সুনীল। ভারত অধিনায়ককে সেদিন বিদায়ী সংবর্ধনা দেওয়ার তোড়জোড় করছে ফেডারেশন।

সুনীলের বিদায়ী ম্যাচের টিকিট নিয়ে বিভ্রান্তি, কবে পাওয়া যাবে টিকিট

শেষ আপডেট: 23 May 2024 16:20

দ্য ওয়াল ব্যুরো: সুনীল ছেত্রীর ৬ জুনের বিদায়ী ম্যাচের টিকিট নিয়ে বিভ্রান্তি বাড়ছে। বুধবার সন্ধ্যা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছিল অনলাইনে। অনেকেই টিকিট কাটতে গিয়ে দেখেন, সোল্ড আউট! কী করে উইন্ডো খোলার পরেই টিকিট সব শেষ হয়ে গেল, সেই নিয়ে ক্ষোভ দানা বাঁধছে।

যুবভারতীতে ভারত বনাম কুয়েত প্রি ওয়ার্ল্ড কাপের ম্যাচেই জাতীয় দলের হয়ে বুট ও জার্সি তুলে রাখবেন সুনীল। ভারত অধিনায়ককে সেদিন বিদায়ী সংবর্ধনা দেওয়ার তোড়জোড় করছে ফেডারেশন। যেহেতু ফিফার ম্যাচ, সেই কারণেই নানা প্রোটোকল রয়েছে।

এই ম্যাচের স্থানীয় সংগঠক আইএফএ। তারাই এই ফিফা ম্যাচের টিকিট বিতরণ করবে। কিন্তু কবে থেকে সেই টিকিট পাওয়া যাবে, সেই নিয়ে সমর্থকরা অন্ধকারে। এও দেখা গিয়েছে, সেন্ট্রাল অ্যাভিনিউর সুতারকিন স্ট্রিটের আইএফএ অফিসে গিয়ে অনেকেই খোঁজ করছেন টিকিটের বিষয়ে।

এমনিতে অনলাইন টিকিট পাওয়া যাবে বুক মাই শো-র পোর্টাল থেকে। কিন্তু পোর্টাল লগ-ইন করলেও সেই নিয়ে পরিষ্কার করে কিছু লেখা নেই। অনেক সময় কোনও নোটিফিকেশনও আসছে না।

আইএফএ সচিব অনির্বাণ দত্ত এই নিয়ে জানিয়েছেন, ‘‘টিকিটের বিষয়ে আমরাও কিছু নির্দেশিকা পাইনি ফেডারেশন মারফৎ। যখনই পাব, সেটি বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেওয়া হবে।’’ যুবভারতী সেদিন ভরে যাওয়ার কথা রয়েছে। মোট ৬৬ হাজার টিকিট ছাপানোর ব্যবস্থা করা হবে। বহু কমপ্লিমেন্টারি টিকিট রাজ্য সরকারের ক্রীড়া পর্ষদ নেবে, বহু টিকিট নেবে কর্পোরেশন কিংবা কলকাতা পুলিশও।  


```