Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Pakistan Cricket Team: ভারতের বিরুদ্ধে লজ্জার হার, কোন অঙ্কে সেমিতে যেতে পারে পাকিস্তান?

ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, নিউজিল্য়ান্ড কিংবা বাংলাদেশ যেন পরের দুটো ম্যাচ হেরে যায়।

Pakistan Cricket Team: ভারতের বিরুদ্ধে লজ্জার হার, কোন অঙ্কে সেমিতে যেতে পারে পাকিস্তান?

ভারতের বিরুদ্ধে ৬ উইকেটে পরাস্ত পাকিস্তান

শেষ আপডেট: 23 February 2025 23:47

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সবথেকে হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ২৪১ রানে অলআউট হয়ে যায়। বিরাট কোহলির ঝকঝকে শতরানে ভর করে টিম ইন্ডিয়া মাত্র ৪ উইকেট হারিয়েই রানটা তুলে নিয়েছে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের দরজা পাকিস্তানের সামনে কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এই হারের পাশাপাশি পয়েন্ট টেবিলে তারা সবচেয়ে নীচে নেমে এসেছে। সেমিফাইনালে জায়গা পাকা করতে হলে, আপাতত পাকিস্তানকে অন্য দলগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

কীভাবে সেমিফাইনালের টিকিট কনফার্ম করতে পারবে পাকিস্তান?

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠা আপাতত আর পাকিস্তানের হাতে নেই। আগামী ২৭ ফেব্রুয়ারি তারা বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে। সেই ম্যাচটা পাকিস্তানকে যে কোনও মূল্যে জিততে হবে। পাশাপাশি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, নিউজিল্য়ান্ড কিংবা বাংলাদেশ যেন পরের দুটো ম্যাচ হেরে যায়।

আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড খেলতে নামবে। এই ম্যাচের উপর অবশ্য়ই নজর থাকবে পাকিস্তানের। যদি নিউজিল্যান্ড এই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দেয়, তাহলে পাকিস্তান খাতায়-কলমে এই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। সেক্ষেত্রে ভারত এবং নিউজিল্য়ান্ড সেমিফাইনালে উঠে যাবে। অন্যদিকে, ছিটকে যাবে বাংলাদেশও।

যদি বাংলাদেশ আগামী ২৪ ফেব্রুয়ারির ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে আগামী ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান হারাতে চাইবে বাংলাদেশকে। এরপর আগামী ২ মার্চ যদি টিম ইন্ডিয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্ল্য়াক ক্যাপসদের হারিয়ে দেয়, তাহলে পাকিস্তান সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারে। সেক্ষেত্রে অবশ্য নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং পাকিস্তান ২ পয়েন্টে দাঁড়িয়ে থাকবে। এই পরিস্থিতিতে যে দলের রান রেট বেশি থাকবে, তারা ভারতের সঙ্গে সেমিফাইনাল ম্যাচ খেলবে।

দেখে নিন সমীকরণ:

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে জিততে হবে বাংলাদেশের বিরুদ্ধে।
এরপর দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করতে হবে টিম ইন্ডিয়াকে।


```