Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

IPL 2025: ছ'দিন ধূমজ্বর, সেরে উঠে ডায়েরিতে লেখা একটি কথাকেই ‘আইকনিক’ করে তুললেন অভিষেক

ফি-রোজ ডায়েরি লেখাটা অভ্যেস। প্রতিদিনের মতো গতকাল সকালেও ঘুম থেকে উঠে ডায়েরি নিয়ে বসেছিলেন অভিষেক শর্মা। লিখেছিলেন একটি মাত্র লাইন: ‘দিস ওয়ান ইজ ফর অরেঞ্জ আর্মি’।

IPL 2025: ছ'দিন ধূমজ্বর, সেরে উঠে ডায়েরিতে লেখা একটি কথাকেই ‘আইকনিক’ করে তুললেন অভিষেক

অভিষেক শর্মা

শেষ আপডেট: 13 April 2025 13:30

দ্য ওয়াল ব্যুরো: ফি-রোজ ডায়েরি লেখাটা অভ্যেস। প্রতিদিনের মতো গতকাল সকালেও ঘুম থেকে উঠে ডায়েরি নিয়ে বসেছিলেন অভিষেক শর্মা। লিখেছিলেন একটি মাত্র লাইন: ‘দিস ওয়ান ইজ ফর অরেঞ্জ আর্মি’। বাংলায় তর্জমা করলে দাঁড়ায়: ‘এটা অরেঞ্জ আর্মির জন্য’।

‘দিস ওয়ান’ বা ‘এটা’-র আসল অর্থটি কী, সেটা সাতসকালে কেউ জিজ্ঞেস করলে কোন উত্তর দিতেন অভিষেক, জানার উপায় নেই। কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে বাইশ গজে তাণ্ডবের পর সকলে বুঝে গিয়েছে, অভিষেক শর্মা ওই লাইন লিখে আসলে কী বোঝাতে চেয়েছেন… কীভাবে আয়নার সামনে দাঁড়িয়ে ঝাঁকাতে চেয়েছেন নিজেকে৷

এই চাওয়াটা যদিও বিস্ময়কর বা অপ্রত্যাশিত কিছু নয়। গতবারের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদ। চলতি মরশুমে টুর্নামেন্টের শুরুটা খারাপ ছিল না। প্রথম ম্যাচেই রাজস্থানের বিরুদ্ধে সহজ জয়। সকলেই ভেবেছিলেন, এবারও গত মরশুমের রেপ্লিকা মেলে ধরবেন ঈশান কিষান, ট্র‍্যাভিস হেডরা।

কিন্তু এরপরই আচমকা বিপর্যয়! পরপর চার ম্যাচ হেরে খাদের কিনারে হায়দরাবাদ। দেয়ালে পিঠ ঠেকে যায় অভিষেকেরও৷ পাঁচ ম্যাচে মোট ৫১ রান—দলে থাকা-না থাকা নিয়ে উস্কে ওঠে বিতর্ক।

ফর্ম হাতছাড়া হয়। সেই সঙ্গে ভাগ্যও। পাঞ্জাব ম্যাচের আগে প্রস্তুতির জন্য ছয় দিনের বিরতি পেয়েছিল দল৷ সেই সময়কে কাজে লাগিয়ে একাগ্র অনুশীলনে ছন্দে ফিরতে চেয়েছিলেন অভিষেক৷ কিন্তু আচমকা জ্বরের কবলে পড়েন৷ ধূমজ্বর৷ ফলে সেভাবে ট্রেনিং সেশনেও হাজির হতে পারেননি।

সেরে ওঠেন ম্যাচের দিন৷ তারপর সকালে উঠেই ডায়েরির পাতায় খসখস করে লিখে ফেলা একটি বাক্য এবং সেই পাতা ছিঁড়ে প্যান্টের পকেটে পুরে মাঠে নামা। যার নিট ফল: বিধ্বংসী শতরান, ম্যাচ-জেতানো ইনিংস এবং দর্শকদের পাশে থাকার প্রতিদান জানিয়ে ছেঁড়া পাতা মেলে ধরা। ১২ এপ্রিলের রাতকে সবদিক দিয়ে ‘আইকনিক’ করে তুলেছেন যুবরাজের ভাবশিষ্য, পাঞ্জাবের ভূমিপুত্র অভিষেক শর্মা৷

ম্যাচ জিতে সেঞ্চুরি-সেলিব্রেশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেক বলেন, ‘সত্যি বলতে কথাটা আমি আজই লিখেছি। এমনিতে ঘুম থেকে উঠে রোজই কিছু না কিছু লিখি৷ আজ যেমন মনে হল: ম্যাচে যদি কিছু করে দেখাই সেটা আমাদের অরেঞ্জ আর্মির জন্য হবে। ভাগ্য সহায়। আজ আমারই দিন ছিল।’

এমন দিন প্রতিদিন আসুক। ডায়েরির ছেঁড়া পাতা হাতে ধরে দেখানোই হয়ে উঠুক অভিষেকের ট্রেডমার্ক সেলিব্রেশন—এই আশাতেই সম্ভবত বুক বাঁধতে শুরু করেছেন হায়দরাবাদের সমর্থকেরা।


```