Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

মেসি কেন মাঠে নামেননি? ফুঁসছে হংকং, টিকিটের অর্থ ফেরানোর দাবি দর্শকদের

ইন্টার মিয়ামির বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ উঠল। তারা কথা দিয়ে কথা রাখেনি। 

মেসি কেন মাঠে নামেননি? ফুঁসছে হংকং, টিকিটের অর্থ ফেরানোর দাবি দর্শকদের

শেষ আপডেট: 6 February 2024 13:19

দ্য ওয়াল ব্যুরো: ইন্টার মিয়ামির বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ উঠল। তারা কথা দিয়ে কথা রাখেনি। 

বর্তমান ফুটবলবিশ্বের সেরা তারকা লিওনেল মেসির খেলা দেখার জন্য বুকভরা প্রত্যাশা নিয়ে মাঠে এসেছিলেন হংকংয়ের দর্শকরা। টিকিট কেটে গ্যালারিতে বসেছেন ৪০ হাজার মেসিভক্ত। অধিকাংশের হাতে মেসির জার্সি নম্বর ‘১০। আবার অনেকে জার্সি গায়ে জড়িয়ে ‘মেসি, মেসি’ বলে চিৎকার করছেন।

কিন্তু দেশটির স্থানীয় লিগের বিপক্ষে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকাকে মাঠে নামাননি ইন্টার মিয়ামি কোচ। এমনকি বার্সেলোনায মেসির সতীর্থ লুইস সুয়ারেজও খেলেননি এই প্রীতি ম্যাচে। এই নিয়ে প্রবল ঝামেলা হয়েছে। 

যাদের জন্য দর্শকদের এত উন্মাদনা, সেই দুই তারকাই খেলেননি। ফলে হংকংবাসীরা হয়েছেন চরম হতাশ, গ্যালারিতে বসেই উগরে দিয়েছেন নিজেদের ক্ষোভ।  মেসির খেলা দেখতে এসেছিলেন তারা, সেই মেসিকেই পরে শুনিয়েছেন দুয়ো ধ্বনি। এমনকী টিকিটের অর্থও ফেরত চেয়েছেন উত্তেজিত দর্শকরা।

মেসিকে কেন খেলানো হয়নি, সেই কারণে ম্যাচের আয়োজক ট্যাটলার এশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হংকংয়ের সরকার। সরকারের পক্ষে থেকে বলা হয়েছে, আয়োজকদের যে অনুদান দেওয়ার কথা সেটা আর দেওয়া হবে না। কমানো হবে সেই অনুদান।

খেলার আয়োজকদের ১৯ লাখ ২০ হাজার ডলার অনুদান দেওয়ার ঘোষণা করেছিল হংকংয়ের মেজর স্পোর্টস ইভেন্ট কমিটি (এমএসইসি)। এর মধ্যে ১০ লাখ ডলার দেওয়া হয়েছে শুধু মাঠের জন্য। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছ সংস্থাটি।

এমএসইসির বিবৃতিতে বলা হয়েছে, ‘মেসি আজকের ম্যাচে না খেলায় সরকার এবং সমস্ত ফুটবল ভক্তরা চরম হতাশ হয়েছেন। সমস্ত ফুটবল ভক্তদের উদ্দেশে আয়োজকদের দিক থেকে একটি ব্যাখ্যা দেওয়া বাধ্যতামূলক।

এমএসইসি নিয়ম ও শর্তাবলী অনুসারে সংগঠকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
 
আয়োজকরা আবার জানিয়েছেন, মেসি যে খেলবেন না, এটি তারাও জানত না। তারা আশা করেছিলেন, মেসি এবং সুয়ারেজ দুজনেই খেলবেন। কিন্তু দুই তারকা মাঠে না নামায় আয়োজকরাও হতাশ।

ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ খেলতে তিন দিনের সফরে হংকং এসেছিলেন মেসি। তবে হংকংয়ের দলটির বিপক্ষে তিনি না খেললেও তার দল ইন্টার মিয়ামি ম্যাচটি জিতেছে ৪-১ গোলে।


```