Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

ইডেনে ভারত-বাংলাদেশ দিনরাতের টেস্টে ধারাভাষ্য দিতে পারেন ধোনি, থাকতে পারেন অমিত শাহ-শেখ হাসিনা

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ইডেন গার্ডন্সে দিন-রাতের টেস্ট ম্যাচ দেখতে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিসিসিআই প্রধান হওয়ার পরেই দিন-রাতের টেস্ট খেলার ব্যাপারে ভারতীয় ক্রিকেটারদের রাজি করিয়ে ফেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজি করান

ইডেনে ভারত-বাংলাদেশ দিনরাতের টেস্টে ধারাভাষ্য দিতে পারেন ধোনি, থাকতে পারেন অমিত শাহ-শেখ হাসিনা

শেষ আপডেট: 14 November 2019 12:36

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ইডেন গার্ডন্সে দিন-রাতের টেস্ট ম্যাচ দেখতে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিসিসিআই প্রধান হওয়ার পরেই দিন-রাতের টেস্ট খেলার ব্যাপারে ভারতীয় ক্রিকেটারদের রাজি করিয়ে ফেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজি করান বাংলাদেশকেও। তারপরে সৌরভ জানিয়ে দেন, ইডেনে খেলা দেখতে আসার জন্য তিনি দুই দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবেন। ২২ নভেম্বর ইডেনে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ দিন-রাতের টেস্ট ক্রিকেট। এই খেলা দেখতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা শুরুর আগে এক ঘণ্টা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে দুই অলিম্পিয়ান অভিনব বিন্দ্রা ও মেরি কমকে সংবর্ধনা জানানো হবে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) সচিব অভিষেক ডালমিয়া একটি সংবাদ সংস্থাকে বলেন, “সন্ধ্যায় অভিনব বিন্দ্রা ও মেরি কমের মতো খেলোয়াড়দের সংবর্ধিত করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সচিন (তেন্ডুলকর) বক্তৃতা করতে পারেন।” মহেন্দ্র সিং ধোনি কি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন? উত্তরে তিনি বলেন, “আমরা ধোনিকে আমন্ত্রণ জানিয়েছি। তাঁকে দিয়ে ধারাভাষ্য করানোর কথা হচ্ছে। তবে এই প্রশ্নের উত্তর সম্প্রচার সংস্থাই দিতে পারবে।” ডালমিয়া জানান, ম্যাচ শুরুর আগে প্যারাট্রুপাররা গোলাপি বল নিয়ে মাঠে আসবেন। তিনি বলেন, “আমাদের প্রাথমিক পরিকল্পনা হল, একেবারে গোড়ায় মাঠে বল নিয়ে আসবেন প্যারাট্রুপাররা। তারপরে স্টেডিয়ামের ঘণ্টা বাজানো হবে এবং জাতীয় সঙ্গীত গাওয়া হবে। লাঞ্চের সময় সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ ও অনিল কুম্বলেদের দিয়ে চ্যাট শো করানো হবে।” চ্যাট শো ছাড়াও আরও একটি আকর্ষণ থাকছে এই ম্যাচের মধ্যে। ব্যাকগ্রাউন্ডে এইচআইভি আক্রান্তদের খেলতে দেখা যাবে। যাঁরা স্তনক্যানসার থেকে সেরে উঠেছেন, চ্যাট শোয়ের পরে তাঁদের হাতে পুষ্পস্তবক তুলে দেবেন ক্রিকেটাররা। ব্রেস্ট ক্যানসার সচেতনতার রং হল গোলাপি, আবার গোলাপি বলেই খেলা হচ্ছে। তাই এই ভাবনা বলে জানিয়েছেন ডালমিয়া। তিনি বলেন, “ভারতের বিরুদ্ধে বাংলাদেশের যে দল প্রথম টেস্ট ক্রিকেট খেলেছিল, সেই দলের সদস্যদের সংবর্ধনা জানানো হবে। ভারতেরও ১১-১২ জন ক্রিকেটার উপস্থিত থাকবেন।” গত মাসের ২৯ তারিখ জানানো হয়েছিল যে ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর তাদের প্রথম দিন-রাতের টেস্ট খেলবে ভারত ও বাংলাদেশ। ২৫ অক্টোবর ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ঘণ্টাখানেক কথা হয়েছিল বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সৌরভের বয়ান অনুযায়ী, বিরাটকে তিনি প্রথমেই প্রশ্ন করেন দিন-রাতের টেস্ট ক্রিকেট নিয়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই সদর্থক উত্তর দেন বিরাট কোহলি।

```