Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন জার্মানি, টাইব্রেকারে বেলজিয়ামকে হারিয়ে খেতাব জয়

দ্য ওয়াল ব্যুরো: একেই বলে বিশ্বকাপ ফাইনাল (Hockey World Cup)। কেউ কাউকে এক টুকরো জমি ছাড়তে নারাজ। হকি বিশ্বকাপের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল জার্মানি। তবে টানটান ম্যাচে শেষ হাসি হাসল তারাই। তৃতীয়বার বিশ্বকাপ

হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন জার্মানি, টাইব্রেকারে বেলজিয়ামকে হারিয়ে খেতাব জয়

শেষ আপডেট: 29 January 2023 18:00

দ্য ওয়াল ব্যুরো: একেই বলে বিশ্বকাপ ফাইনাল (Hockey World Cup)। কেউ কাউকে এক টুকরো জমি ছাড়তে নারাজ। হকি বিশ্বকাপের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল জার্মানি। তবে টানটান ম্যাচে শেষ হাসি হাসল তারাই। তৃতীয়বার বিশ্বকাপ জিতল আন্দ্রে হেনিংয়ের দল (Germany defeats Belguim)।

খেলার শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যেই ২ গোল হজম করে ফেলে জার্মানি। কিছুটা ছন্নছাড়া লাগছিল তাদের। কিন্তু ১০ মিনিট পর থেকেই খেলার রঙ বদলাতে শুরু করে। ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা দেখা যায় জার্মানদের মধ্যে। হাফটাইমের আগে জার্মানির হয়ে গোল করেন নিকলেস ওয়েলেন।

২-১ স্কোরে শুরু হয় ম্যাচের দ্বিতীয়ার্ধ। শুরুতেই পরপর দুটি গোল আসে জার্মানির। পিছিয়ে থেকেও এগিয়ে যায় তারা। তবে কয়েক মিনিটের মধ্যেই তৃতীয় গোল করে ম্যাচে সমতা ফেরায় বেলজিয়াম। এরপর আর কোনও দলই একটিও গোল করতে পারেনি।

খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত করেন জার্মানির গোলকিপার অ্যালেকজান্ডার স্ট্যাডলার। ট্রাইবেকারে গোলের আগে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তিনি। তাঁর দুরন্ত দু'টি সেভ জার্মানির জয়ের রাস্তা প্রশস্ত করে। ৫-৪ ব্যবধানে ম্যাচ জিতে নেয় তারা।

২০০৬ সালে শেষবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল জার্মানি। তারপর থেকে বিশ্বজয়ের কাছে পৌঁছেও স্বপ্নপূরণ হয়নি তাদের। তবে ২০২২ সালে ভারতের মাটিতে সেই খরা কাটল।

‘তিতাস একটি নদীর নাম!’ বাংলার তিন কন্যার দাপটে দক্ষিণ আফ্রিকায় চূর্ণ ব্রিটিশ দর্প


```