Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

প্যারালিম্পিকে ইতিহাস, টোকিওতে হাইজাম্পে রুপো থাঙ্গাভেলুর, ব্রোঞ্জ শরদের

দ্য ওয়াল ব্যুরো: প্যারালিম্পিকে (Paralympics) প্রথম কোনও ইভেন্ট ছিল, যেখানে তিনজন অ্যাথলিটই ছিলেন পদকের দাবিদার। মঙ্গলবার টোকিওতে টি ৬৩ হাইজাম্প ফাইনালে ভারতের তিন হাইজাম্পার ছিলেন। তাঁরা হলেন, মারিয়াপ্পান থাঙ্গাভেলু (Mariyappan Thangavelu)

প্যারালিম্পিকে ইতিহাস, টোকিওতে হাইজাম্পে রুপো থাঙ্গাভেলুর, ব্রোঞ্জ শরদের

শেষ আপডেট: 31 August 2021 12:21

দ্য ওয়াল ব্যুরো: প্যারালিম্পিকে (Paralympics) প্রথম কোনও ইভেন্ট ছিল, যেখানে তিনজন অ্যাথলিটই ছিলেন পদকের দাবিদার। মঙ্গলবার টোকিওতে টি ৬৩ হাইজাম্প ফাইনালে ভারতের তিন হাইজাম্পার ছিলেন। তাঁরা হলেন, মারিয়াপ্পান থাঙ্গাভেলু (Mariyappan Thangavelu), শরদ কুমার (Sharad Kumar) ও বরুণ সিং ভার্টি (Varun Singh Bharti)। শেষমেশ ফাইনালের লড়াইয়ে রুপো জিতেছেন থাঙ্গাভেলু ও ব্রোঞ্জ ভারতেরই শরদ কুমারের। একটুর জন্য সোনা হারালেন মারিয়াপ্পান। এর আগে মারিয়াপ্পানের সেরা পারফরম্যান্স ছিল ১.৮৯ মিটার। বরুণ লাফিয়েছিলেন ১.৮৬ মিটার ও শরদ কুমারের সেরা লাফ ছিল ১.৯০ মিটার। শেষদিকে আমেরিকার হাইজাম্পার স্যাম গ্রেউই শেষ ও ফাইনাল লাফে দুই ভারতীয়কে ছাপিয়ে সোনা জিতে নিয়েছেন। টোকিওতে স্নায়ুর লড়াইয়ে যদিও শেষমেশ দুই ভারতীয় অ্যাথলিট হার মেনেছেন। কিন্তু এটিও সমান কৃতিত্বের, একটি ইভেন্টে ভারতের দুই অ্যাথলিট পদক পাচ্ছেন, এটিও একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ। https://twitter.com/ddsportschannel/status/1432670205411409927 থাঙ্গাভেলু এদিন প্রথম পর্যায়ে লাফিয়েছেন ১.৮৩ মিটার। তৃতীয় ইভেন্টে থাঙ্গা ১.৮৬ মিটার লাফিয়ে শীর্ষে চলে যান। অপরদিকে, শরদ তৃতীয় পর্যায়ে ব্যর্থ হন, তিনি লাফান ১.৮৩ মিটার। দ্বিতীয় স্থান পান আমেরিকার হাইজাম্পার। তিনি লাফান ১.৮৮ মিটার। https://twitter.com/ParaAthletics/status/1432674108114751490 এর আগে রিওতে সোনা পেয়েছিলেন মারিয়াপ্পান, সবাই ভেবেছিলেন এবারও তিনি সোনা নিজের দখলে রাখবেন। কিন্তু একটুর জন্য তিনি প্রথম হতে পারলেন না। বেঙ্গালুরুর এমন এক পরিবার থেকে মারিয়াপ্পান উঠে এসেছেন, যেখানে দিন আনতে পান্তা ফুরনোর মতো ছিল। তাঁর বাবা শৈশবে তাঁদের ছেড়ে চলে যান, তারপর থেকে পাঁচ ভাই-বোনকে মা সংগ্রাম করে বড় করেছেন। https://twitter.com/jswsports/status/1432673880473157635 ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করেছেন এবার টোকিওতে। কিন্তু শেষ ধাপে গিয়ে লক্ষ্য টপকে যেতে পারলেই তিনি ফের নজির সৃষ্টি করতে পারতেন। যদিও আমেরিকার হাইজাম্পার ১.৮৬ মিটার লাফিয়ে লক্ষ্য টপকে যেতেই সোনা পেয়ে গিয়েছেন। অন্যদিকে ভারতেরই শরদ কুমার তৃতীয় ধাপে গিয়ে পারেননি লক্ষ্য টপকে যেতে। না হলে একটা সময় মারিয়াপ্পান ও শরদই প্রথম ও দ্বিতীয় স্থানে ছিলেন। বিহারের মতিপুরের বাসিন্দা শরদেও সতীর্থ মারিয়াপ্পান থাঙ্গাভেলুর মতোই পা হারিয়েছেন। শরদের অবশ্য জন্মগত পোলিওতে পা নষ্ট হয়ে গিয়েছিল। তিনি দাদার প্রেরণাতেই হাইজাম্প শুরু করেছিলেন। সব থেকে তাৎপর্য্যের বিষয়, শরদ ও মারিয়াপ্পান দু’জনই কিন্তু বিদেশী কোচের তত্ত্বাবধানে তালিম নিয়েছেন।

```