Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টেস্ট ক্রিকেটের দেড়শো বছর পূর্তির আয়োজন, প্রস্তুতি শুরু মেলবোর্নে

১৮৭৭ সালের ওইদিন খেলা হয়েছিল রোদেলা দুপুরে। লাল বলে। এবার বদলে যাওয়া ক্রিকেটের সংস্কৃতিকে আয়োজন ও উদযাপনের মধ্যে চারিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

টেস্ট ক্রিকেটের দেড়শো বছর পূর্তির আয়োজন, প্রস্তুতি শুরু মেলবোর্নে

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড

শেষ আপডেট: 11 March 2025 19:40

দ্য ওয়াল ব্যুরো: ১৮৭৭ সালের ১১-১৫ মার্চ। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকে। ক্রিকেটের প্রথম টেস্ট ম্যাচ আয়োজিত হয় ওইদিন। অস্ট্রেলিয়ার মুখোমুখি ইংল্যান্ড। অজি বাহিনী ৪৫ রানে পরাজিত করে ইংরেজদের। এবার সেই ঘটনার দেড়শো বছর পূর্তি উপলক্ষে বিশেষ কর্মসূচির ঘোষণা করল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। দু'বছর বাদে, ২০২৭ সালে (১১-১৫ মার্চ) এমসিজিতেই সামনাসামনি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। 

১৮৭৭ সালের ওইদিন খেলা হয়েছিল রোদেলা দুপুরে। লাল বলে। এবার বদলে যাওয়া ক্রিকেটের সংস্কৃতিকে আয়োজন ও উদযাপনের মধ্যে চারিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যে কারণে লালের বদলে পিঙ্ক বলে খেলা হবে। শুধুমাত্র দিন নয়, ফ্লাডলাইটের আলোয় দিন-রাতের টেস্ট উপভোগ করবেন দর্শকেরা।

দিন-রাত মিলিয়ে আয়োজনের কারণ হিসেবে অস্ট্রেলিয়ার তরফ থেকে দর্শকদের চাহিদার কথা জানানো হয়েছে। স্কুল, কলেজ কিংবা কাজকর্ম সেরে পড়ুয়া ও কর্মীরা যাতে মাঠে ভিড় জমাতে পারেন, সেই কারণে বক্সিং ডে-র মতো ছুটির দিন বেছে দিন-রাত টেস্টের সময় ঠিক করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তা ছাড়া বাকি বিশ্বের দর্শকরাও বাড়ি বসে টিভির পর্দায় ম্যাচ উপভোগ করতে পারবেন পছন্দসই সময়ে।

আয়োজকদের তরফে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের নতুন চিফ একজিকিউটিভ টড গ্রিনবার্গ বলেন, ‘এমসিজিতে দেড়শো বর্ষপূর্তির টেস্ট অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেট আয়োজন হতে চলেছে। আলোর নীচে খেলা আসলে ক্রিকেটের সমৃদ্ধ ঐতিহ্য ও আধুনিক জমানায় টেস্টের অগ্রগতিকে উদযাপনের সুবর্ণ সুযোগ। প্রচুর মানুষ এই আসরে মেতে উঠতে মাঠে আসবেন।‘

উল্লেখ্য, দেড়শো বছর আগের টেস্টে অস্ট্রেলিয়া জয় ছিনিয়ে নিলেও ম্যাচে তৈরি হয় অনেক স্মরণীয় মুহূর্ত। টনি গ্রেগের এক ওভারে ডেভিড হুকসের পরপর পাঁচখানা চার হাঁকানো, রিক ম্যাকস্কারের ভাঙা চোয়াল নিয়ে ব্যাটিং করে চলা, ডেরেক র‍্যানডলের গুরুত্বপূর্ণ শতরান—ঐতিহাসিক ম্যাচকে সোনায় মুড়ে রাখে একগুচ্ছ রঙিন কোলাজ। দু’বছর বাদে মার্চের মেলবোর্নে তেমনই কিছু মুহূর্ত গড়ে উঠবে। অপেক্ষায় ক্রিকেট অনুরাগীরা।


```