Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হিন্দুরাই বারবার টার্গেট হচ্ছে, বললেন এই প্রাক্তন পাক ক্রিকেটার

তবে একমাত্র দানিশ কানোরিয়া ও মহম্মদ হাফিজ ছাড়া আর কোনও পাক ক্রিকেটারের কাছ থেকে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কানেরিয়া বেছে বেছে হিন্দুদের টার্গেট করার অভিযোগ তুলেছেন।

হিন্দুরাই বারবার টার্গেট হচ্ছে, বললেন এই প্রাক্তন পাক ক্রিকেটার

দানিশ কানেরিয়া

শেষ আপডেট: 23 April 2025 18:17

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট বিশ্বে একসময় ব্যাটারদের ভয় ধরানো নাম ছিল দানিশ কানেরিয়া (Danish Kaneria)। পাকিস্তানের (Pakistan) প্রাক্তন এই লেগস্পিনার (Former leg spinner) ৬১টি টেস্টে নিয়েছিলেন ২৬১টি উইকেট। কিন্তু হিন্দু সম্প্রদায়ের (Hindu Community) এই ক্রিকেটারকে সংখ্যালঘু হওয়ার জন্য নিজের দেশেই সইতে হয়েছে অনেক লাঞ্ছনা গঞ্জনা। এবার তিনি পহেলগাম ঘটনা নিয়ে মুখ খুললেন।

পহেলগামে (Pahelgam) ঙ্গলবার দুপুরে নির্বিচারে গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করেছে জঙ্গিরা। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় অনেকেই মৃত্যুর সঙ্গে হাসপাতালে পাঞ্জা লড়ছেন। অভিযোগ উঠেছে পাক মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে।

এই নারকীয় ঘটনায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে দেশ জুড়ে। ক্রীড়াবিদরাও ঘটনার সমালোচনা করে শোকার্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন। বাদ যাননি ভারতীয় ক্রিকেটাররাও। ধর্মের (Religion) নামে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি, গৌতম গম্ভীর, যুবরাজ সিংরাও। তবে একমাত্র দানিশ কানেরিয়া ও মহম্মদ হাফিজ (Mohammed Hafiz)  ছাড়া আর কোনও পাক ক্রিকেটারের কাছ থেকে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পাকিস্তান জাতীয় দলের প্রথম হিন্দু ক্রিকেটার অনিল দলপতের ভাগ্নে দানিশ কানেরিয়া বেছে বেছে হিন্দুদের টার্গেট (Target) করার অভিযোগ তুলেছেন। তিনি এক্স (Ex) হ্যান্ডলে লেখেন, “পহেলগামে ফের বর্বর হামলা। বাংলাদেশ হোক, পশ্চিমবঙ্গ হোক কিংবা কাশ্মীর, হিন্দুদের উপর আক্রমণের ক্ষেত্রে একই রকম মানসিকতা দেখা যাচ্ছে। কিন্তু যাঁরা ‘ধর্মনিরপেক্ষ’ এবং বিচারব্যবস্থায় আস্থা রাখেন, তাঁরা এই কাপুরুষ হামলাকারীদের ‘নিপীড়িত সংখ্যালঘু’ বলে মনে করেন। যাঁদের পরিবার এই হামলায় ক্ষতিগ্রস্ত, তাঁরা যেন ন্যায়বিচার পায়।”

কানোরিয়ার পাশাপাশি ঘটনার নিন্দা করেছেন প্রাক্তন পাক অধিনায়ক মহম্মদ হাফিজও। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “দুঃখজনক ঘটনা। আমি মর্মাহত।”


```