Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

টিকিট কালেক্টর থেকে ক্রিকেটার, এ যেন এক অন্য ধোনির গল্প! দেখে নিন

২৪ বছর বয়সি হিমাংশু সাংওয়ান দিল্লি রেলওয়ে স্টেশনে টিকিট কালেক্টর ছিলেন।

টিকিট কালেক্টর থেকে ক্রিকেটার, এ যেন এক অন্য ধোনির গল্প! দেখে নিন

মহেন্দ্র সিং ধোনির চরিত্রে সুশান্ত সিং রাজপুত এবং হিমাংশু সাংওয়ান

শেষ আপডেট: 31 January 2025 13:28

দ্য ওয়াল ব্যুরো : রনজি ট্রফিতেও বিরাট কোহলির ফ্লপ শো অব্যাহত। গত ২ দিন ধরে বিরাট কোহলিকে নিয়ে সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু, দ্বিতীয় দিন কোহলি ব্যাট করতে নেমেই আউট হয়ে যান। আর সেইসঙ্গে ফ্যানেরাও ডুবে যান হতাশার মহাসমুদ্রে। রেলওয়ের বোলার হিমাংশু সাংওয়ান একেবারে ক্লিন বোল্ড করে দেন এবং প্যাভিলিয়নের রাস্তাটাও দেখিয়ে দেন বিরাট কোহলিকে। মাত্র ৬ রান করে ফিরে গেলেন কোহলি।

কে এই হিমাংশু সাংওয়ান?

হিমাংশু সাংওয়ান একজন আনক্যাপড ডানহাতি পেস বোলার। এখনও পর্যন্ত তিনি ২৩ প্রথম শ্রেণীর, ১৭ লিস্ট এ, ৭ টি-২০ ম্যাচ খেলেছেন। ২৩ প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচে হিমাংশু মোট ৭৭ উইকেট শিকার করেন। এছাড়া ১৭ লিস্ট এ ম্যাচে তাঁর নামের পাশে ২১ উইকেট লেখা রয়েছে। পাশাপাশি টি-২০ ক্রিকেটে তিনি এখনও পর্যন্ত মোট ৫ উইকেট তুলে নিয়েছেন।

২৪ বছর বয়সি হিমাংশু সাংওয়ান দিল্লি রেলওয়ে স্টেশনে টিকিট কালেক্টর ছিলেন। রনজি ট্রফির একটি ম্যাচে তিনি মুম্বইয়ের বিরুদ্ধে ৬০ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছিলেন। এরপর থেকেই উঠে আসেন প্রচারের আলোয়। এই দুর্দান্ত পারফরম্যান্সের দৌলতে মুম্বইকে তাদের ঘরেই হারিয়েছিল রেলওয়ে। এই ম্যাচটা রেলওয়ে ৮ উইকেটে জয়লাভ করে।

রনজি ট্রফিতেও ফ্লপ কোহলি

প্রায় ১৩ বছর পর বিরাট কোহলি আবারও রনজি ট্রফি খেলতে নেমেছেন। লাল বলের ক্রিকেটে ক্রমাগত খারাপ পারফরম্যান্সের পর কোহলিও রনজি ট্রফির শরণাপন্ন হয়েছেন। কিন্তু, ব্যাট করতে নেমেই চূড়ান্ত ফ্লপ হলেন তিনি। আশা করা হচ্ছে, দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে হয়ত বড় রান দেখতে পাওয়া যাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথ টেস্টে বিরাট শতরান করেছিলেন। কিন্তু, তারপর থেকে ব্যাট হাতে আর নজর কাড়তে পারেননি। পাঁচ ম্যাচের এই সিরিজে বিরাট মাত্র ১৯০ রান করেছিলেন।


```