Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'চাষার বেটি' সোনার মেয়ে, হিমার চোখে গর্বের অশ্রু

দ্য ওয়াল ব্যুরো: পারেননি পিটি ঊষা, মিলখা সিং, অঞ্জু ববি জর্জের মতো ভারতের প্রথম সারির অ্যাথলিটরা। পারলেন অসমের নগাঁও জেলার ‘চাষার বেটি’ হিমা দাস। প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতলেন হিমা। বৃহস্পতিবার ফিনল্যান্ডের টাম্পেরে

'চাষার বেটি' সোনার মেয়ে, হিমার চোখে গর্বের অশ্রু

শেষ আপডেট: 13 July 2018 06:48

দ্য ওয়াল ব্যুরো: পারেননি পিটি ঊষা, মিলখা সিং, অঞ্জু ববি জর্জের মতো ভারতের প্রথম সারির অ্যাথলিটরা। পারলেন অসমের নগাঁও জেলার ‘চাষার বেটি’ হিমা দাস। প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতলেন হিমা। বৃহস্পতিবার ফিনল্যান্ডের টাম্পেরে’তে অনুর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে সোনা জিতে ভারতকে করলেন বিশ্বসেরা। অসমের নগাঁও জেলার ধিঙ গ্রামে জন্ম হিমা দাসের। দরিদ্র কৃষক পরিবারের এই মেয়ে ছোটবেলা থেকেই খেলাধুলোয় বেশ ভাল। প্রথমে ফুটবল ছিল তাঁর প্রিয় খেলা। গ্রামের ছেলেদের সঙ্গেই বেশিরভাগ সময় ফুটবল খেলত মেয়েটা। বাকি সময় বাবার সঙ্গেই ধান চাষে হাত লাগাত হিমা। কোচ নিপন দাসের নজরে আসতেই দিন বদলের শুরু তাঁর। এর পরই সব ছেড়ে দৌড়ে মনোনিবেশ করতে বলেন কোচ। নাওয়া-খাওয়া এক করে হিমাও লেগে পড়েন। ফল মিলল মাত্র দেড় বছরের মাথায়। জীবনের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেমে বিশ্বসেরা হলেন হিমা। ফাইনাল হিটে সময় নিয়েছিলেন ৫২.২৫ সেকেন্ড। সেমিফাইনালে নিলেন ৫২.১০ সেকেন্ড। আর ফাইনালে ৪০০ মিটার পূর্ণ করতে তাঁর সময় লাগল মাত্র ৫১.৪৬ সেকেন্ড। ৪ নম্বর লেন থেকে দৌড় শুরু করে প্রথম ২০০ মিটার অঙ্ক কষে দৌড়লেন হিমা। তখন তিনজন প্রতিদ্বন্দ্বী তাঁর আগে। শেষ ১০০ মিটারে গতি বাড়ালেন। বাকিদের পিছনে ফেলে সহজেই জিতলেন তিনি। দৌড়ের পর দেখা গেল হাত তুলে দর্শকদের অভিবাদন কুড়োচ্ছেন এই সোনার মেয়ে। জয়ের পর হিমা বলেন, “দেশের জন্য সোনা জয় আমার জীবনের সব থেকে বড় পাওনা। আমি গর্বিত যে আমি এটা করতে পেরেছি। আমার এই সাফল্যের জন্য আমার বাবা-মা ও কোচকে ধন্যবাদ। এছাড়াও ধন্যবাদ ভারতের জনগনকে, যাঁরা আমার জন্য প্রার্থনা করেছিলেন। পরের লক্ষ্য এশিয়ান গেমস। আমি মেডেলের পেছনে ছুটি না, সময়ের পেছনে ছুটি।” https://www.youtube.com/watch?time_continue=19&v=7SiQFXRCO9U হিমার এই সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা এসেছে ক্রীড়া ও বিনোদন জগতের বিখ্যাত ব্যক্তিদের কাছ থেকে। শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। https://twitter.com/narendramodi/status/1017621089378172928 https://twitter.com/MamataOfficial/status/1017621022575558656 পুরস্কার প্রদানের মঞ্চে যখন ভারতীয় তেরঙ্গা সবার উপরে উড়ছে, দেখা গেল চোখ দিয়ে জল গড়াচ্ছে সোনার মেয়ের। দেশের গর্বের জন্য প্রাণপাত করেন যাঁরা, দেশের সম্মানে তাঁদের চোখ তো ভিজবেই। এই চোখের জল, মনের জেদকে সম্বল করেই হিমার পরের লক্ষ্য, এশিয়ান গেমস।

```