Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সঠিক সময়ে জ্বলে উঠলেন হিজাজি, দুরন্ত হেডারে ইনস্যুরেন্স গোল ইস্টবেঙ্গলের

হিজাজির হেড থেকে দ্বিতীয় গোলটা পেল ইস্টবেঙ্গল।

সঠিক সময়ে জ্বলে উঠলেন হিজাজি, দুরন্ত হেডারে ইনস্যুরেন্স গোল ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গলের ফুটবলার হিজাজি মাহের

শেষ আপডেট: 24 January 2025 21:19

দ্য ওয়াল ব্যুরো : ম্যাচের দ্বিতীয়ার্ধে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিল কেরালা ব্লাস্টার্স। আর ঠিক সেই সময়ই জ্বলে উঠলেন ইস্টবেঙ্গলের ডিফেন্ডার হিজাজি মাহের। প্রথমার্ধে হিজাজিকে কার্যত খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তা নিয়ে কম কথাও হয়নি। কিন্তু, দ্বিতীয়ার্ধের তাঁর হেড থেকেই ইস্টবেঙ্গলের ইনস্যুরেন্স গোলটা চলে আসে। আপাতত লাল-হলুদ সমর্থকরা যে জয়ের গন্ধ পেতে শুরু করেছেন, তা বলা যেতেই পারে।

৭২ মিনিটে আসে ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল। কর্নার কিক পেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। সেখান থেকে ভাসানো বলটা নিজের মাথা নিখুঁতভাবে ঠেকালেন জর্ডনের এই তারকা ফুটবলার। মাত্র ৬ গজ দুরত্ব থেকে তাঁর শক্তিশালী হেডার আটকানোর ক্ষমতা ছিল না কেরালা ব্লাস্টার্সের গোলরক্ষক সচিন সুরেশের। বলটা জালে জড়াতেই যুবভারতী স্টেডিয়াম কার্যত গর্জন করে ওঠে। গোওওওলললল। আপাতত ২-০ গোলে তারা এগিয়ে রয়েছে। ম্যাচের বাকি সময় তারা এই লিড ধরে রাখতে পারে কি না, সেটাই আপাতত দেখার।

এই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটা করেছিলেন পিভি বিষ্ণু। ২১ মিনিটে গোলটি করেছেন দলের রাইট উইঙ্গার পিভি বিষ্ণু। প্রায় মাঝমাঠ থেকে বলটা বাড়িয়েছিলেন অধিনায়ক ক্লেইটন সিলভা। লম্বা শট থেকে বলটা রিসিভ করার পর বিষ্ণু বলে ছোট দুটো টাচ করেন। অল্প সময়ের মধ্যেই যেভাবে গতি বাড়িয়ে তিনি কেরালার বক্সের মধ্যে ঢুকলেন, সেটা কার্যত দেখার মতো ছিল। শেষবেলায় লাল-হলুদের এই রাইট-উইঙ্গার পায়ের ছোট একটা টোকায় বলটা গোলকিপারের মাথার উপর দিয়ে বাড়িয়ে দেন। এরপর তো লাল-হলুদ সমর্থকদের গর্জনই বাকি ছবিটা স্পষ্ট করে দিয়েছে।


```