Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ডুরান্ডে মোহনবাগান সমর্থকরা টিফো ব্যবহার করতে পারবেন, রাজ্যের যুক্তি মানল না হাইকোর্ট

ডুরান্ড কাপে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি ম্যাচে আরজি কর হাসপাতালের ঘটনায় প্রতিবাদ হতে পারে।

ডুরান্ডে মোহনবাগান সমর্থকরা টিফো ব্যবহার করতে পারবেন, রাজ্যের যুক্তি মানল না হাইকোর্ট

টিফো ব্যবহার করতে পারবে মোহন সমর্থকরা (ছবি এক্স)

শেষ আপডেট: 27 August 2024 16:01

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ডুরান্ড সেমিফাইনাল। যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। কিন্তু এই ম্যাচের আগে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। কারণ পুলিশের তরফে টিফো, ব্যানার প্রভৃতি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তারই বিরোধিতা করে মামলা হয়। সেই মামলার শুনানিতে রাজ্যের যুক্তি মানল না আদালত। সমর্থকরা টিফো ব্যবহার করতে পারবেন, কোনও বাধা নেই তাতে। নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

ডুরান্ড কাপে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি ম্যাচে আরজি কর হাসপাতালের ঘটনায় প্রতিবাদ হতে পারে। সেটা আটকাতে রাজ্য সরকারের পক্ষ থেকে টিফো ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানান হয়েছিল ডুরান্ড কাপ আয়োজকদের কাছে। সেই মতো টিফোতে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে হয় জনস্বার্থ মামলা। সেই শুনানিতে বিচারপতি রাজ্যের আইনজীবী অমিতেশ  বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চান, কেন টিফো ব্যবহার করা যাবে না। উত্তরে তিনি জানান, "বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগ জনক।" যদিও এই দাবি মানতে চায়নি আদালত।

কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ফুটবলের উন্মাদনা ও খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি করে এই টিফো। তাই তাতে নিষেধাজ্ঞা জারি করা যাবে না। তবে আতসবাজি বা ধোঁয়া বেরবে এমন কিছু ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে হাইকোর্ট। 

কলকাতা ডার্বি যেদিন হওয়ার কথা ছিল সেদিন আরজি কর কাণ্ডের প্রতিবাদে একাধিক টিফো এবং পোস্টার-ব্যানার নিয়ে স্টেডিয়ামে ঢোকার পরিকল্পনা করেছিল ইস্ট-মোহন সমর্থকরা। তবে তার আগেই ম্যাচ বাতিল হয়ে যায়। পর স্টেডিয়ামের বাইরেই পথে নেমে আন্দোলন করে তাঁরা। দুই প্রধানের সমর্থকদের দাবি ছিল, আরজি ইস্যুতে স্টেডিয়ামে একত্রে তাঁরা প্রতিবাদ করবে এই বুঝেই ম্যাচ করানো হয়নি। সেই রেশ বজায় রেখেই মঙ্গলবারের মোহনবাগান-বেঙ্গালুরু ম্যাচে পুলিশ কিছু নিষেধাজ্ঞা জারি করে।


```