Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছিলেন স্থপতি, হলেন ক্রিকেটার, জেনে নিন ‘রহস্য স্পিনার’ বরুণ চক্রবর্তীর মোট আয় 

পেশায় ছিলেন স্থপতি। চেন্নাইয়ের একটি ফার্মের হয়ে পাঁচ বছর কাজও করেছেন। তারপর ক্রিকেটের দুনিয়ায় পা রাখা। বয়স তখন ২৫ বছর। তবে থেকে পেশাগতভাবে ক্রিকেট খেলা শুরু করেন বরুণ চক্রবর্তী।

ছিলেন স্থপতি, হলেন ক্রিকেটার, জেনে নিন ‘রহস্য স্পিনার’ বরুণ চক্রবর্তীর মোট আয় 

বরুণ চক্রবর্তী

শেষ আপডেট: 10 March 2025 19:21

দ্য ওয়াল ব্যুরো: পেশায় ছিলেন স্থপতি। চেন্নাইয়ের একটি ফার্মের হয়ে পাঁচ বছর কাজও করেছেন। তারপর ক্রিকেটের দুনিয়ায় পা রাখা। বয়স তখন ২৫ বছর। তবে থেকে পেশাগতভাবে ক্রিকেট খেলা শুরু করেন বরুণ চক্রবর্তী।

সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বরুণ। অথচ মজার বিষয়, টুর্নামেন্ট শুরুর আগে সেভাবে চর্চাতেই ছিলেন না তিনি। ভারতের জার্সি গায়ে খেলেছেন একটি মাত্র ম্যাচ, তাও ইংল্যান্ডের বিরুদ্ধে, ঘরে মাটিতে। দুবাইয়ের অচেনা পরিবেশ, তাও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো হেভিওয়েট আইসিসি টুর্নামেন্টে নেমে তাক লাগিয়েছেন বরুণ। তিনটি ম্যাচ মোটে খেলেছেন। নিয়েছেন ৯ উইকেট। গড় ১৫.১১। তাঁকে দলে নিয়ে বড় চাল চেলেছিলেন গম্ভীর। সেই কৌশলে ফল ফলেছে।

ভারতীয় ক্রিকেট দলের রহস্য স্পিনার হিসেবে বরুণের জার্নি তাক লাগানো হলেও তাঁর মোট সম্পত্তির পরিমাণ অজানা নয়। বিসিসিআই বরুণকে ওয়ান ডে ম্যাচ পিছু ৬ লক্ষ টাকা দিয়ে থাকে। প্রতিটি টি-২০ ম্যাচে দেওয়া হয় ৩ লাখ টাকা। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সুবাদে অতিরিক্ত ২০ কোটি টাকা লাভ করবেন তিনি।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগে পারফরম্যান্সের সুবাদে কিংস ইলেভেন পাঞ্জাবে যোগ দেন বরুণ, প্রায় সাড়ে ৮ কোটি টাকার চুক্তিতে। যদিও পরের মরশুমের আগেই দল ছাড়েন। যোগ দেন কেকেআরে, ৪ কোটি টাকার বিনিময়ে। ২০২৩-এর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স রখে দেয় বরুণকে। ২০২৪ এবং ২০২৫-এর সিজনে ১২ কোটি টাকার চুক্তিতে কেকেআরেই থেকে যান তিনি। ২০২৪ সালে ২১টি উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে রেকর্ড বুকে নাম লেখান বরুণ।


```