Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

IPL 2025: সুপার মার্কেটে সেল্ফির আবদার ফেরালেন ট্র‍্যাভিস হেড, ঠিক-ভুল নিয়ে বিতর্ক শুরু 

চলতি মরশুমে মোটেও ছন্দে নেই হায়দরাবাদ। টেবিলে সবার নীচে। পাঁচ ম্যাচের চারটিতে হার, একটি জয়। সর্বশেষ পরাজয় গুজরাত টাইটানসদের বিরুদ্ধে। যার জেরে কোচ ড্যানিয়েল ভেত্তোরিকে বলতে হয়েছে তাঁদের ব্যাটসম্যানরা প্রত্যাশা পূরণ করতে পারেননি।

IPL 2025: সুপার মার্কেটে সেল্ফির আবদার ফেরালেন ট্র‍্যাভিস হেড, ঠিক-ভুল নিয়ে বিতর্ক শুরু 

ট্র্যাভিস হেড

শেষ আপডেট: 8 April 2025 17:18

দ্য ওয়াল ব্যুরো: একটি ভিডিও। আর তাকে ঘিরে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া।

ভিডিওর কেন্দ্রে অস্ট্রেলীয় ক্রিকেটার ট্র‍্যাভিস হেড। যিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলছেন। সম্প্রতি একটি সুপারমার্কেটে যান হেড।সেখানে এক ভক্ত তাঁর সঙ্গে সেল্ফি তুলতে চেয়েছিলেন। কিন্তু ট্র‍্যাভিস হেড তা প্রত্যাখ্যান করে দেন। সাফ জানান, তিনি স্বচ্ছন্দ নন। কিছুতেই ছবি তুলবেন না।

এরপরই দু'ভাগে ভাগ হয়ে যায় সোশ্যাল মিডিয়া। একদল হেডের আচরণকে ঔদ্ধত্য বলে দেগে দেন। সমালোচনা করেন অস্ট্রেলিয়ান ওপেনারের। আরেক দলের দাবি, ভুলটা অনুরাগীদের। যারা খেলোয়াড়ের প্রাইভেসিকে সম্মান করেননি।

চলতি মরশুমে মোটেও ছন্দে নেই হায়দরাবাদ। টেবিলে সবার নীচে। পাঁচ ম্যাচের চারটিতে হার, একটি জয়। সর্বশেষ পরাজয় গুজরাত টাইটানসদের বিরুদ্ধে। যার জেরে কোচ ড্যানিয়েল ভেত্তোরিকে বলতে হয়েছে তাঁদের ব্যাটসম্যানরা প্রত্যাশা পূরণ করতে পারেননি। আক্রমণাত্মক ব্যাটারে ভরা লাইন আপ গুজরাতের বিরুদ্ধে মাত্র ১৫২ রানেই থমকে যায়। জবাবে ১৭ ওভার হতে না হতেই টার্গেট পেরিয়ে যান শুভমান গিলেরা।

চলতি খারাপ সময়ের মধ্যে ট্র‍্যাভিস হেডকে ঘিরে জমে ওঠা বিতর্কে চাপে হায়দরাবাদ। দেখে নিন এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু প্রতিক্রিয়া:


```