Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফরাসি জার্সিতে তোমার সেই নাচ, ২০ বছরে কত বদলে গেছ অ্যাজ়ার!

দ্য ওয়াল ব্যুরো: আর ২৪ ঘণ্টা পড়েই শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফ্রান্স আর বেলজিয়াম। প্রথম সেমিফাইনাল নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ফ্রান্সের জয়ের পথে প্রধান কাঁটা বেলজিয়ামের অধিনায়ক। দশ নম্বর জার্সির অ্যাজ়ারই দলের প্রধান ভরসা। গোটা মাঠ জু

ফরাসি জার্সিতে তোমার সেই নাচ, ২০ বছরে কত বদলে গেছ অ্যাজ়ার!

শেষ আপডেট: 9 July 2018 14:16

দ্য ওয়াল ব্যুরো: আর ২৪ ঘণ্টা পড়েই শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফ্রান্স আর বেলজিয়াম। প্রথম সেমিফাইনাল নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ফ্রান্সের জয়ের পথে প্রধান কাঁটা বেলজিয়ামের অধিনায়ক। দশ নম্বর জার্সির অ্যাজ়ারই দলের প্রধান ভরসা। গোটা মাঠ জুড়ে খেলেন। শুধু খেলা তৈরি করা নয়, বিপক্ষ দলের আক্রমণ ভাঙার কাজটাও প্রথম করে থাকেন তিনিই। কিন্তু খেলা শুরুর বাঁশি বাজার আগেই উঠে এল এক অদ্ভুত তথ্য। ‘রেড ডেভিলসদের’ অধিনায়কই এক সময় ছিলেন ফরাসি সমর্থক। গল্পের মতো লাগলেও সত্যি একদম তাই। ১৯৯৮ সালের বিশ্বকাপে ফ্রান্সের সমর্থক ছিলেন অ্যাজ়ার। সেবার জিনেদিন জিদানরা চ্যাম্পিয়ন হয়েছিলেন। আর ফ্রান্সের সেবারের নীল রঙের জার্সি পরে দুই ভাই, কিলিয়ান ও থোরগানের সঙ্গে ছবি তুলেছিলেন অ্যাজ়ার। তখন তাঁর বয়স খুব কম। বেলজিয়ামের যে অংশে অ্যাজ়ারের পরিবার থাকত, সেখানে সবাই ফরাসিতে কথা বলতেন। ১৪ বছর বয়সে তাঁরা উঠে যান ফ্রান্সের লিলে শহরে। ফলে, ‘ফ্রেঞ্চ কানেকশন’ রয়েই গিয়েছে। অ্যাজ়ারও তা স্বীকারও করেছেন। বলেছেন, ভাইদের সঙ্গে তিনিও তখন বেলজিয়ামের থেকে ফ্রান্সেরই বেশি সমর্থক ছিলেন। ১৯৯৮ সালের বিশ্বকাপ দেখেই তাঁরা বড় হয়েছেন। সেই সময় বেলজিয়ামের জার্সি সেরম পাওয়া যেত না বলে ফ্রান্সের জার্সি পড়তেন তাঁরা। ফরাসী দলের খেলোয়াড়দেরও খুব পছন্দ করতেন অ্যাজ়ার। কিন্তু সে সব এখন অতীত। সেই অ্যাজ়ারই এখন ফ্রান্সের পথের সব থেকে বড় কাঁটা। অন্য দিকে বেলজিয়াম অধিনায়ক ভয় পাচ্ছেন ফ্রান্সের মিডফিল্ডার এঙ্গোলো কান্তেকে। একসঙ্গে চেলসিতে খেলার সুবাদে ভালোমতোই চেনেন কান্তেকে। জানেন নিঃশব্দে নিজের কাজ করে যান কান্তে। দেশঁ তাঁকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। বিপক্ষের আক্রমণ ভাঙার প্রথম দায়িত্ব থাকে কান্তের উপর। অন্যদিকে আবার আক্রমণের ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা পালন করে থাকেন তিনি। দ্রুত গতির কান্তে বেলজিয়ামের বিপক্ষে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বলেই মত অ্যাজ়ারের। বুধবার রাতে জ়েনিথ সেন্ট পিটার্সবার্গের মাটিতে শুরু হতে চলেছে এক মহারণ। যেখানে ছোটবেলার প্রিয় দলের বিপক্ষেই নামবেন অ্যাজ়ার। প্রাণপাত করবেন বেলজিয়ামকে জেতানোর জন্য। এক সময়ের সমর্থন ভুলে নিজের দেশের জয় তাঁর কাছে হয়ে উঠবে প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যেই তৈরি হচ্ছেন তিনি, ইডেন অ্যাজ়ার।

```