Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জ্বলে উঠলেন হ্যারি কেন, নিভে গেল তিউনিশিয়া

দ্য ওয়াল ব্যুরো: ভোলগোগ্রাদ এরিনাতে তিউনিশিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ইংল্যান্ড। সবার চোখ ছিল প্রিমিয়ার লিগে দুরন্ত খেলা হ্যারি কেনের উপর। নিরাশ করলেন না তিনি। তাঁর জোড়া গোলেই জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল থ্রী লায়ন্স। খেলার শুর

জ্বলে উঠলেন হ্যারি কেন, নিভে গেল তিউনিশিয়া

শেষ আপডেট: 18 June 2018 20:14

দ্য ওয়াল ব্যুরো: ভোলগোগ্রাদ এরিনাতে তিউনিশিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ইংল্যান্ড। সবার চোখ ছিল প্রিমিয়ার লিগে দুরন্ত খেলা হ্যারি কেনের উপর। নিরাশ করলেন না তিনি। তাঁর জোড়া গোলেই জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল থ্রী লায়ন্স। খেলার শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ইংল্যান্ড। প্রথম ৩ মিনিটের মধ্যেই লিংগার্ড ও স্টারলিং সহজ সুযোগ নষ্ট করেন। ১১ মিনিটের মাথায় কর্নার থেকে স্টোনের হেড গোলকিপার ঝাঁপিয়ে বাঁচালেও ফিরতি বলে গোল করে যান হ্যারি কেন। এরপরেও একের পর এক সুযোগ নষ্ট করেন ইংল্যান্ড স্ট্রাইকাররা। তারই খেসারত দিতে হয় ৩৫ মিনিটের মাথায়। তিউনিশিয়ার স্ট্রাইকারকে বক্সের মধ্যে কাইল ওয়াকার ফাউল করলে পেনাল্টি পায় তারা। ফরগানি স্যাসি গোল করে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধেও আক্রমণ-প্রতি আক্রমণের খেলা চলতে থাকে। ইংল্যান্ড বেশি সুযোগ তৈরি করলেও তিউনিশিয়া মাঝে মধ্যেই আক্রমণ করতে থাকে। কিন্তু গোলের দেখা পায়নি দুই দল। অতিরিক্ত সময়ে ফের কর্নার থেকে হেডে গোল করে যান হ্যারি কেন। আর খেলায় ফিরতে পারেনি তিউনিশিয়া। ২-১ গোলে জেতে ইংল্যান্ড। বিশ্বকাপে ৯ ম্যাচ পরে কোনও ম্যাচে ২ গোল করতে সক্ষম হলো ইংল্যান্ড। তার সঙ্গে জয় পেল তারা। কিন্তু তিউনিশিয়ার মতো দুর্বল দলের বিরুদ্ধে জিততে যে ভাবে কালঘাম ছুটল ইংল্যান্ডের মতো দলের তা চিন্তায় রাখবে কোচ সাউথগেটকে।

```