Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ভিনেশের আজ পদক-ভাগ্যের শিকে ছিড়বে? দুঁদে আইনজীবীর দিকে তাকিয়ে দেশ

নানা ভাবনা, নানারকম স্বপ্ন ঘুরপাক খাচ্ছে। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হয়ে যাওয়ায় তিনি ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তি ইভেন্টের ফাইনালে নামতে পারেননি।

ভিনেশের আজ পদক-ভাগ্যের শিকে ছিড়বে? দুঁদে আইনজীবীর দিকে তাকিয়ে দেশ

ভিনেশের হয়ে আদালতে সওয়াল করবেন নামী আইনজীবী হরিশ সালভে।

শেষ আপডেট: 9 August 2024 17:23

দ্য ওয়াল ব্যুরো: ভিনেশ ফোগত কি প্যারিসে কুস্তি ইভেন্টে পদক জিতবেন? ভিনেশ এই মুহূর্তে আর অলিম্পিক্স আঙিনায় নেই, তিনি দেশে ফিরে এসেছেন। কিন্তু যদি শুক্রবার সন্ধ্যায় আচমকা জানা যায়, বাতিল হওয়া ইভেন্টে তিনি পদকও পেতে পারেন, তা হলে তিনি কি অলিম্পিক্স মঞ্চে ফিরে যাবেন!

নানা ভাবনা, নানারকম স্বপ্ন ঘুরপাক খাচ্ছে। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হয়ে যাওয়ায় তিনি ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তি ইভেন্টের ফাইনালে নামতে পারেননি। জার্মানি সোনা পেয়ে যায়। তিনি ফাইনাল পর্যন্ত ওজন ঠিক রেখে প্রতি ম্যাচে জিতে এগিয়েছিলেন। ফাইনালে নামার আগেরদিন দেখা যায়, তাঁর ওজন দু’কেজি বেড়ে গিয়েছে। সেই নিয়েই বিভ্রান্তি তৈরি হয়।

সারারাত ধরে ভিনেশের শরীরের ওপর দিয়ে ধকল গিয়েছে। তাঁর শরীর থেকে রক্ত টানা হয়েছে, তাঁকে জল ভাল করে দেওয়া হয়নি। সাইক্লিং, জগিং করানো হয়েছিল, তবুও দেখা যায় ১০০ গ্রাম ওজন বেশি থেকে গিয়েছে।

কেন কী কারণে তিনি বাতিল হলেন, সেটি জানতে চেয়ে প্যারিসের ক্রীড়া আদালতে মামলা করেছিলেন খোদ ভিনেশই। তাঁর হয়ে সওয়াল করবেন নামী আইনজীবী হরিশ সালভে। তিনি বহু নামী মামলা জিতেছেন এর আগে। রাম মন্দির মামলা, টাটা কোম্পানির মালিকানা মামলায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডেরও আইনজীবী ছিলেন।

অনেকেই মনে করছেন, সালভে যখন দায়িত্ব নিয়েছেন, তিনি চমক দেখাতেও পারেন। আবার আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার নিয়মও কঠোর। ভিনেশকে পদক দেওয়া হলে প্রতিবাদের ঝড় উঠতে পারে। কেননা ভারতীয় কুস্তিগিরকে রুপো দেওয়া হলে একজনের থেকে সেটি কেড়ে নেওয়া হবে। সেটি কি আদৌ সম্ভব? নাকি ভিনেশের জন্য নিয়ম বদলে দু’জনকে রুপোর পদক দেওয়া হবে? সেটি জানতেই উৎসুক ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।

কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (CAS) প্রেস রিলিজে জানিয়েছে, ভিনেশ ফোগতের মামলার শুনানি পরিচালনা করবেন ড. অ্যানাবেল বেনেট। একমাত্র সালিশী হিসেবে কাজ করবেন তিনিই। শুক্রবার যদিও সিদ্ধান্ত নাও হয়, তা হলে মেগা আসরের আগেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া। ভারতীয় সময়ে বিকাল সাড়ে পাঁচটা থেকে শুনানি শুরু হওয়ার কথা। 


```