Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

IPL 2025: জড়ালেন তর্কাতর্কিতে, হল জরিমানা, প্রত্যাবর্তনের ম্যাচে বিতর্কের কেন্দ্রে হার্দিক

আইপিএলের গত মরশুমের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচের জন্য নির্বাসিত হন হার্দিক পান্ডিয়া। যে কারণে এবারের টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম লড়াইয়ে (বিপক্ষ চেন্নাই সুপার কিংস) নামতে পারেননি হার্দিক পান্ডিয়া।

IPL 2025: জড়ালেন তর্কাতর্কিতে, হল জরিমানা, প্রত্যাবর্তনের ম্যাচে বিতর্কের কেন্দ্রে হার্দিক

হার্দিক বনাম সাই কিশোর

শেষ আপডেট: 30 March 2025 12:33

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের গত মরশুমের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচের জন্য নির্বাসিত হন হার্দিক পান্ডিয়া। যে কারণে এবারের টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম লড়াইয়ে (বিপক্ষ চেন্নাই সুপার কিংস) নামতে পারেননি হার্দিক পান্ডিয়া।

দ্বিতীয় ম্যাচ ছিল গতকাল। সামনে গুজরাত টাইটানস। আর এবারও পরাস্ত হল মুম্বই। পাশাপাশি মাঠের লড়াইয়ে বিপক্ষের স্পিনার সাই কিশোরের সঙ্গে তর্কাতর্কিতে জড়ালেন অধিনায়ক হার্দিক। মাঠের লড়াইয়ের পর সাংবাদিকের প্রশ্নের জবাবে নাম না করে হুঁশিয়ারি ছুড়লেন পূর্বতন অধিনায়ক রোহিত শর্মার উদ্দেশে—সাফ জানালেন, ব্যাটসম্যানদের আরও বেশি করে দায়িত্ব নিতে হবে। আর এতকিছুর মধ্যে ফের একবার স্লো ওভার রেটের কবলে পড়লেন হার্দিক। গুণতে হল জরিমানা। তাও ১২ লক্ষ টাকার।

আইপিএল এই বিষয়ে একটি বিবৃতি জারি করেছে। যেখানে বলা হয়, ‘শনিবার গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দলের স্লো ওভার রেটের কারণে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার জরিমানা করা হয়েছে। চলতি মরশুমে এটাই তাঁর প্রথম অপরাধ। যে কারণে আইপিএলের আদর্শ আচরণবিধির অধীনে (আর্টিকেল ২.২) ১২ লক্ষ টাকা জরিমানার সিদ্ধান্ত।’

অন্যদিকে ব্যাট করতে নেমে গুজরাত স্পিনার সাই কিশোরের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন হার্দিক। সোশ্যাল মিডিয়ায় অনেকে অশ্লীল, কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক—এই মর্মে অভিযোগ তুলতে থাকে৷ ঠিক কী বলেছেন হার্দিক, স্ট্যাম্প মাইক থেকে সেটা বোঝা না গেলেও ঠোঁটের নড়াচড়া থেকে গালাগালির বক্তব্য প্রকাশ্যে চলে আসে। প্রসঙ্গত, ১৫তম ওভারে ঘটনাটি ঘটেছিল৷ হার্দিককে তিনটি ডট বল করেছিলেন সাই কিশোর৷ তারপরই বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন দুজন।

যদিও এই ঝামেলাকে ততটা আমল দিতে নারাজ গুজরাতের স্পিনার। বলেন, ‘হার্দিক আমার ভাল বন্ধু। মাঠের মধ্যে এমন ঘটনা ঘটতেই পারে। কিন্তু তার তাপ-উত্তাপ ব্যক্তিগত সম্পর্কে পড়ে না।’


```