Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হার্দিক-নাতাশা সমস্যা কি মিটল? পন্টিংয়ের প্রশ্নের জবাবে কী বললেন অলরাউন্ডার

আমেরিকায় হার্দিকের সঙ্গে দেখা যাচ্ছে না বিদেশি নাতাশাকে। এমনকী হার্দিক নাকি একাই লন্ডনে ছুটি কাটিয়ে বিশ্বকাপে খেলতে এসেছেন, এমন গুঞ্জনও মাথাচাড়া দিয়ে ওঠে।

হার্দিক-নাতাশা সমস্যা কি মিটল? পন্টিংয়ের প্রশ্নের জবাবে কী বললেন অলরাউন্ডার

হার্দিক পান্ডিয়া ও তাঁর স্ত্রী নাতাশা।

শেষ আপডেট: 13 June 2024 21:34

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের সময় থেকেই সমানভাবে গুঞ্জন উঠেছিল। বলা হয়েছে, হার্দিক পান্ডিয়ার সঙ্গে স্ত্রী নাতাশা স্তানকোভিচের বিবাহ বিচ্ছেদ আসন্ন। তারপর দুই পক্ষই এই স্পর্শকাতর বিষয়ে নিশ্চুপ ছিলেন।

নাতাশা তারমধ্যে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্ট্যাটাসে নিজের পান্ডিয়া পদবী মুছে দিয়েছিলেন। সেই নিয়ে আরও জল্পনা তৈরি হয়। বলা হয়েছিল, নাতাশা নাকি অন্য সম্পর্কে জড়িয়েছেন।

আমেরিকায় হার্দিকের সঙ্গে দেখা যাচ্ছে না বিদেশি নাতাশাকে। এমনকী হার্দিক নাকি একাই লন্ডনে ছুটি কাটিয়ে বিশ্বকাপে খেলতে এসেছেন, এমন গুঞ্জনও মাথাচাড়া দিয়ে ওঠে। তবে নাতাশার সাম্প্রতিক স্ট্যাটাসে পুত্র অগস্ত্যকে নিয়ে ছুটি কাটানোর ছবি রয়েছে। সেখানে আবার হার্দিক নেই স্বাভাবিক কারণেই। তিনি এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন।

বিশ্বকাপের মধ্যেই আমেরিকা ম্যাচ শেষে দেখা হয়ে গিয়েছে হার্দিক ও রিকি পন্টিংয়ের। প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক ধারাভাষ্য দেওয়ার কাজে রয়েছেন। তাঁকে দেখে হার্দিক প্রশ্ন করেন, হ্যালো, রিকি তুমি কেমন আছো? তোমার পরিবার কেমন আছে?

প্রশ্ন শুনে পন্টিং জানান, তিনি ও তাঁর পরিবারের সবাই ভাল রয়েছে। শুধু তাই নয়, পন্টিংও পালটা হার্দিককে প্রশ্ন করেন, আমি তো ভালই, তুমি কেমন? সেই প্রশ্নের বিনিময়ে সহাস্য হার্দিক বলে ওঠেন, ‘‘আমি ভালই আছি, সব ঠিক আছে।’’

হার্দিকের ওই জবাব শুনে আশ্বস্ত হন তাঁর অনুরাগীরা। মনে করা হচ্ছে, নাতাশার সঙ্গে হার্দিকের সম্পর্ক ঠিকই রয়েছে, যা রটছে সবটাই গুঞ্জন!


```