Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Hardik Pandya: আসতে না আসতেই বাউন্ডারি, হার্দিক থাকলে আদৌ সেঞ্চুরি হত বিরাটের?

তবে কিছুক্ষণের মধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

Hardik Pandya: আসতে না আসতেই বাউন্ডারি, হার্দিক থাকলে আদৌ সেঞ্চুরি হত বিরাটের?

হার্দিক পান্ডিয়া এবং বিরাট কোহলি

শেষ আপডেট: 25 February 2025 19:42

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া আপাতত অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়চ্ছে। ইতিমধ্যে রোহিত অ্যান্ড কোম্পানি এই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। গত ম্যাচে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৬ উইকেটে জয়লাভ করে। তার থেকেও বড় কথা, টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৫১তম শতরান করে ফেললেন।

তবে এই ম্যাচে বিরাটের সেঞ্চুরি অতটাও সহজ ছিল না। পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য ২৪২ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল টিম ইন্ডিয়া। কিন্তু, ভারত যখন স্কোরবোর্ডে ২১৪ রান তুলে ফেলেছে, ঠিক সেইসময় আউট হয়ে যান শ্রেয়স আইয়ার। শ্রেয়স নিজে হাফসেঞ্চুরির (৫৬) পাশাপাশি বিরাটের সঙ্গে তৃতীয় উইকেটে জয়ের জন্য ১১৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। শ্রেয়স যখন ফিরছিলেন, সেইসময় ভারতের সামনে জয়ের জন্য মাত্র ২৮ রান দরকার ছিল।

ঠিক এইসময় ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ৪০ ওভারের প্রথম বলেই শাহিন শাহ আফ্রিদিকে কভারের উপর দিয়ে বাউন্ডারি হাঁকান। উল্টোদিকে বিরাট তখন ৮৫ রানে দাঁড়িয়ে রয়েছেন। হার্দিকের এই বাউন্ডারির পর ভারতের সামনে জয়ের জন্য মাত্র ২৩ রান দরকার ছিল। আর বিরাটের শতরানের জন্য ১৫ রান। ইতিমধ্যে টেলিভিশন ক্যামেরা কিং কোহলির দিকে তাক করেছে। তখন বিরাট হাসছিলেন। যেন নিজের মাইলস্টোন নিয়ে তাঁর কোনও ভ্রুক্ষেপই নেই। কিন্তু, ভারতীয় ক্রিকেট সমর্থকদের গলা ততক্ষণে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। অনেকে তো আবার এও প্রশ্ন করেন যে ওই সময় হার্দিকের বাউন্ডারি হাঁকানোর দরকারই বা কী?

তবে কিছুক্ষণের মধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ওই ওভারের শেষ বলে মহম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে তিনি বাউন্ডারি ফিরে যান। শেষপর্যন্ত ৬ বলে ৮ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডারকে। শেষপর্যন্ত ভারতের জয়ে অবশ্য কোনও বাধা হয়নি। ১১১ বলে তিনি শতরান করেন। সঙ্গে বাউন্ডারি হাঁকিয়ে জেতান টিম ইন্ডিয়াকেও। 


```