
শেষ আপডেট: 19 November 2023 21:06
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের ফাইনাল দেখতে আমদাবাদের গ্যালারিতে কে না এসেছেন। শাহরুখ খান থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। হাইভোল্টেজ ম্যাচে গ্যালারিতে আলো করে ছিলেন ভারতীয় ক্রিকেটারের স্ত্রীরাও। অনুষ্কা শর্মা থেকে আথিয়া শেট্টিকে সবাই এসেছিলেন। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের তারকা স্ত্রীদের দেখে কমেন্ট্রি দিতে গিয়ে আলটপকা মন্তব্য করে বিতর্কে জড়ালেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং।
এদিন ম্যাচ চলাকালীন বারবার ক্যামেরা ঘুরে যাচ্ছিল ভিআইপি বক্সে। সেখানে দেখা যাচ্ছিল অনুষ্কা-আথিয়াদের। তাঁরা নিজেদের মধ্যে কথা বলতেও দেখা যায়। তাঁদের বারবার দেখানোয় কিছুটা বিরক্ত হন হরভজন। রাখঢাক না রেখেই ভারতের প্রাক্তন স্পিনার বলে বসলেন, 'হয়তো ছবি নিয়ে কথা বলছে নাকি ক্রিকেট নিয়ে? অবশ্য জানি না ওরা ক্রিকেটের কতটা বোঝে!'
Harbhajan Singh, made a remark where he questioned the actresses' understanding of cricket.
— Akhileysh कनपुरिया (@sahafivarta) November 19, 2023
Harbhajan, during the commentary, said, "Aur yeh main soch raha tha ki baat cricket ki ho rahi hai ya filmon ki. Kyunki filmon ke barein mein toh janta nahi kitni samajh hogi#WC2023 pic.twitter.com/fFdK4l1CLZ
এই মন্তব্য করার পরই ক্ষেপে যান নেটিজেনদের একাংশ। কীভাবে একজন ক্রিকেটার হয়ে এমন কথা বলতে পারলেন হরভজন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। আবার কেউ কেউ বলছেন, এমন মন্তব্য করে হরভজন মেয়েদের অপমান করেছেন। অনেকে আবার বলছেন, হরভজনের স্ত্রীও তো একজন অভিনেত্রী ছিলেন। হরভজনের নারীবিদ্বেষী মন্তব্যর পরই নিন্দার ঝড় উঠেছে।
অনুষ্কা এদিন ফের একবার নিজের স্টাইল স্টেটমেন্টের কারণে নজর কেড়েছেন। সাদা-নীল প্রিন্টেড ড্রেস পরে হাজির হয়েছিলেন মোদী স্টেডিয়ামে খেলা দেখতে। সঙ্গে ছিল মেয়ে ভামিকাও। এদিন ভারতের ব্যাটিং একেবারেই আশাপ্রদ ছিল না।