Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘ইনশা আল্লাহ আমরা উইন খরমু’, সিলেটে পা দিয়েই ভারতকে হারানোর হুঙ্কার দিলেন হামজা 

গতকাল সিলেট স্টেডিয়ামে নামার পর অগণিত ভক্ত-অনুরাগী, সংবাদমাধ্যম কর্মী ও ইউটিউবার-ভ্লগারদের ভিড়ে প্রায় চিঁড়েচ্যাপ্টা দশা। কোনওমতে মাইক্রোফোন ও বুমের ফাঁক গলে হামজা ইংরেজি ও সিলেটি ভাষা মিশিয়ে জানালেন, ‘অ্যামেজিং, অ্যামেজিং। ইনশা আল্লাহ, আমরা উইন খরমু।‘

‘ইনশা আল্লাহ আমরা উইন খরমু’, সিলেটে পা দিয়েই ভারতকে হারানোর হুঙ্কার দিলেন হামজা 

হামজা চৌধুরি

শেষ আপডেট: 18 March 2025 12:38

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহেই ব্রিটিশ ফুটবলের ঐতিহ্যবাহী ‘স্টিল সিটি ডার্বি’ জিতেছেন। শেফিল্ড ইউনাইটেড ১-০ গোলে হারিয়েছে শেফিল্ড ওয়েডনেসডেকে। এবার লক্ষ্য জাতীয় দলের জার্সি গায়ে নামা। লড়াই ভারতের বিরুদ্ধে। নামবেন বাংলাদেশের হয়ে। আগামী ২৫ মার্চ শিলংয়ে আয়োজিত হতে চলা এফসি এশিয়ান কাপের যোগ্যতাপর্বের ম্যাচে ভারতকে হারিয়ে বাংলাদেশ ফুটবলের লোককথায় নাম লেখাতে চান হামজা চৌধুরি।

গতকাল সিলেট স্টেডিয়ামে নামার পর অগণিত ভক্ত-অনুরাগী, সংবাদমাধ্যম কর্মী ও ইউটিউবার-ভ্লগারদের ভিড়ে প্রায় চিঁড়েচ্যাপ্টা দশা। কোনওমতে মাইক্রোফোন ও বুমের ফাঁক গলে হামজা ইংরেজি ও সিলেটি ভাষা মিশিয়ে জানালেন, ‘অ্যামেজিং, অ্যামেজিং। ইনশা আল্লাহ, আমরা উইন খরমু।‘

খাতায়-কলমে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চাইতে কয়েক ধাপ এগিয়ে রয়েছে ভারত। দু’দলের র‍্যাঙ্কিং যথাক্রমে ১৮৫ ও ১২৬। কিন্তু সাম্প্রতিক ফর্মের নিরিখে প্রবল অস্বস্তিতে ভারতীয় দলের কোচ মানোলো মার্কেজ। থাকার কারণও নেই যদিও। গত পনেরো মাসে একটি ম্যাচও জেতেনি দল। শেষবার জয় এসেছিল ২০২৩ সালের নভেম্বর মাসে। প্রতিপক্ষ কুয়েত। পরিস্থিতি এতটাই জটিল যে, বছর চল্লিশের স্ট্রাইকার সুনীল ছেত্রীকেও অবসর ভেঙে ফিরে আসতে হয়েছে।

বাংলাদেশ দুর্বল টিম হলেও হামজার আগমন তাদের যথেষ্ট আত্মবিশ্বাসী করে তুলেছে। শক্তি বেড়েছে মিডফিল্ডে। গত বছর ডিসেম্বর মাসে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন লেস্টার সিটির মিডিফিল্ডার। যিনি চলতি মরশুমে চ্যাম্পিয়নশিপ (দ্বিতীয় ডিভিশন) ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন। এর আগে অনূর্ধ্ব একুশ ও তেইশ টিমের হয়েও ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

হামজার বাংলাদেশের হয়ে খেলতে নামাটা সমস্যার না হলেও ভারতের ক্ষেত্রে আইনি জটিলতার কারণে অতীতে অনেক তারকা ফুটবলার ভারতীয় বংশোদ্ভুত হওয়া সত্ত্বেও নীলরঙা জার্সি গায়ে গলাতে পারেননি। এর কারণ কেন্দ্রের নির্দেশিকা। যেখানে সাফ বলা আছে—কোনও খেলোয়াড় ভারতীয় বংশোদ্ভূত হলেও যতক্ষণ পর্যন্ত না বিদেশের পাসপোর্ট বাতিল করে ভারতের পাসপোর্ট নিচ্ছেন, ততক্ষণ তিনি জাতীয় দলে জায়গা পাবেন না।

২০১০ সালে নিউক্যাসল ইউনাইটেডের প্রাক্তন স্ট্রাইকার মাইকেল চোপড়া ভারতের হয়ে খেলার ইচ্ছে প্রাকশ করেন। কিন্তু সে সুযোগ আসেনি। তার কারণ চোপড়া তাঁর ব্রিটিশ নাগরিকত্ব পুরোপুরি বর্জন করতে রাজি ছিলেন না। পরে যদিও ভারতের মাটিতে খেলেছিলেন তিনি। নেমেছিলেন ইন্ডিয়ান সুপার লিগে, কেরলা ব্লাস্টার্সের জার্সি গায়ে।


```