Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

স্প্যানিশ হাবাসও মিস করবেন দুর্গাপুজো! অস্টমীতে ধুতি পরবে মোহনবাগানের বঙ্গ ব্রিগেড

দ্য ওয়াল ব্যুরো : কেউ থাকেন সোদপুর রেল স্টেশনের সামনে, কারোর বাড়ি বরানগরে, কেউ থাকেন উত্তরপাড়ার মাখলায়, আবার কেউ টালিগঞ্জে থাকেন। এরা সকলেই এটিকে-মোহনবাগানের ফুটবলার। সবাই আইএসএলের জন্য গোয়ায় শিবিরে রয়েছেন। কিন্তু এই বঙ্গসন্তানদের সকলেরই দ

স্প্যানিশ হাবাসও মিস করবেন দুর্গাপুজো! অস্টমীতে ধুতি পরবে মোহনবাগানের বঙ্গ ব্রিগেড

শেষ আপডেট: 19 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো : কেউ থাকেন সোদপুর রেল স্টেশনের সামনে, কারোর বাড়ি বরানগরে, কেউ থাকেন উত্তরপাড়ার মাখলায়, আবার কেউ টালিগঞ্জে থাকেন। এরা সকলেই এটিকে-মোহনবাগানের ফুটবলার। সবাই আইএসএলের জন্য গোয়ায় শিবিরে রয়েছেন। কিন্তু এই বঙ্গসন্তানদের সকলেরই দুঃখ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সময় থাকতে পারবেন না বাড়িতে। এমনিতেই করোনা পরিস্থিতির জন্য শারদীয়ার দিনগুলিতে কী হবে, কেউ বলতে পারছেন না। তবুও মোহনবাগানের স্থানীয় ফুটবলারদের দাবি, মণ্ডপে হয়তো যেতাম না, কিন্তু বাড়ির সবাইয়ের সঙ্গে থাকার আনন্দটা মিস করব, পাড়ায় আড্ডা মারাটাও। দলের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের বাড়ি টালিগঞ্জ বাঙ্গুর হাসপাতালের কাছেই। তাঁদের বাড়িতে পুজো হয়, এবার তার শতবর্ষ। কিন্তু বাড়ির ছেলে পড়ে রয়েছে গোয়ার বেনোলিনে। এটিকে-মোহনবাগান মিডিয়া টিমের প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‘জানি না এবার এখানে পুজো দিতে পারব কিনা। তবে অস্টমীতে সকলে মিলে ধুতি-পাঞ্জাবি পড়ে বাইরে ঘুরতে বেরবো।’’ উত্তরপাড়ার মাখলার ছেলে প্রীতম। দলের অন্যতম সেরা ডিফেন্ডার বলছিলেন, “ঠাকুর তো এবার মণ্ডপে গিয়ে দেখার সুযোগ নেই। সবাই মিলে ঠিক করেছি অষ্টমীর দিন একসঙ্গে ডিনার করব। সবাই মিলে একসঙ্গে বসে খাওয়াটাই উৎসব।’’ বঙ্গ-ব্রিগেডের আরও দুই সদস্য শুভাশিস বসু এবং প্রবীর দাস। আইলিগ অথবা আইএসএলের কারণে গত ২০০৭ সাল থেকেই তাঁদের পুজোর সময় ভিনরাজ্যে থাকতে হয়। তাঁদের অভ্যাস হয়ে গেলেও মন খারাপ লাগা রয়েছে। তিনিও ক্লাবের মিডিয়া প্রতিনিধিকে জানান, “যখন স্পোর্টিং ক্লুব দ্য গোয়ায় খেলতাম, মারগাঁও-এ গিয়ে অঞ্জলি দিয়ে এসেছি। এবার সেই সুযোগও নেই। টিভি আর মোবাইলেই ঠাকুর দেখতে হবে।” এদিকে, গত কয়েকবছর ধরে দুর্গাপুজোর সময় কলকাতায় ছিলেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তিনিও এবার শিবিরে। তিনি জানিয়েছেন, “গত বছর কলকাতায় ঘুরে বেশ কয়েকটি ঠাকুর দেখেছিলাম। বাংলার এই উৎসব আমার দারুণ লাগে। সারা শহর যেন রাস্তায় নেমে পড়ে। এবার জানি না কী হবে, তবে আমারও খারাপ লাগছে ওই উৎসবে সামিল হতে পারব না। মিস করব ওই উৎসবের আমেজ। তবে গোয়ায় এসেছি যে স্বপ্ন নিয়ে, সেটি সার্থক করতে পারলে আরও ভাল লাগবে।’’

```