Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোহনবাগানে ফের এক অস্ট্রেলীয় তারকা! হাবাস কি থাকছেন? নিজেই জানালেন কোচ

কামিন্স, দিমিত্রির পরে আরও এক অস্ট্রেলীয়কে পছন্দ বাগান কর্তাদের। যিনি বছরেই সাড়ে চার কোটি টাকা নেবেন বলে জানিয়েছেন। ম্যাকলারেন বড় তারকা। তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে সদ্য আইএসএল জয়ী মুম্বইও।

মোহনবাগানে ফের এক অস্ট্রেলীয় তারকা! হাবাস কি থাকছেন? নিজেই জানালেন কোচ

জেমি ম্যাকলারেনকে সই করাতে পারে মোহনবাগান।

শেষ আপডেট: 5 May 2024 20:21

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান দলে ফের এক অস্ট্রেলীয় তারকা  সই করতে পারেন। তিনি জেমি ম্যাকলারেন। তিনি মেলবোর্ন সিটির নামী ফুটবলার। কামিন্স, দিমিত্রির পরে আরও এক অস্ট্রেলীয়কে পছন্দ বাগান কর্তাদের। যিনি বছরেই সাড়ে চার কোটি টাকা নেবেন বলে জানিয়েছেন। 

ম্যাকলারেন বড় তারকা। তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে সদ্য আইএসএল জয়ী মুম্বইও। জেমি যে ক্লাবে বেশি অর্থ পাবেন, সেখানেই যাবেন বলে জানিয়েছেন তাঁর এজেন্ট।

তবে এই নিয়ে সমর্থকদের মধ্যে বিস্তর কৌতূহলও রয়েছে। কারণ ক্লাব এমন দেশ থেকে এই ফুটবলারদের নিয়ে আসছেন, যাঁরা শীতপ্রধান দেশের ফুটবলার। ভারতের এই গরমে খেলতে একেবারেই অভ্যস্ত নন। সেটি পারফরম্যান্সের ক্ষেত্রে পার্থক্য গড়ে দিচ্ছে। 

এদিকে, মোহনবাগানের কোচ হাবাস কি সামনের মরশুমে থাকবেন। শোনা গিয়েছিল, তিনি দলকে ট্রফি দিয়ে বিদায় নেবেন। কিন্তু আইএসএল ফাইনালে মুম্বইয়ের কাছে হারের পরে কোচ মতবদল করেছেন বলে খবর। হাবাস নিজেও বলেছেন, আমি একবারও বলিনি বাগানের কোচ আর থাকব না। বরং বলেছিলাম যে, ভারত থেকেই আমি কোচিংয়ে ইতি টানব।

ক্লাব সূত্রে জানা গিয়েছে স্প্যানিশ কোচকে আরও একবছর রাখতে চান কর্তারা। একটা হারে যে তাঁর সম্পর্কে ধারণা বদলাচ্ছে না, সেটি বেশ পরিষ্কার। 
হাবাস নিজেও থাকতে চান মোহনবাগানে। তবে এও শোনা যাচ্ছে হাবাস দলের টিডি হিসেবে রেখে অন্য কোনও লাইসেন্স কোচকে আনা হবে।


```