Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

দাদু হতে চলেছেন হাবাস, থাকবেন না সুপার কাপে

৬৭ বছরের এই স্প্যানিশ কোচ বাড়ি ফিরেছেন। জানা গিয়েছে, হাবাসের মেয়ে সন্তান সম্ভবা। আর এই পরিস্থিতিতে পরিবারের সঙ্গে থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাই স্পেনে ফিরেছেন ইন্টার কাশীর চানক্য।

দাদু হতে চলেছেন হাবাস, থাকবেন না সুপার কাপে

অ্যান্তোনিও লোপেজ হাবাস

শেষ আপডেট: 17 April 2025 19:37

দ্য ওয়াল ব্যুরো: এবার সুপার কাপে (Super Cup) খেলবে ইন্টার কাশী (Inter Kashi)। যে দলের হেডস্যার অ্যান্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। আগামী ২৩ এপ্রিল ভুবনেশ্বরে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিরুদ্ধে সুপার কাপের (Super Cup 2025) রাউন্ড অব ১৬-র ম্যাচ রয়েছে ইন্টার কাশীর। কিন্তু সেই ম্যাচে দলের সঙ্গে থাকতে পারছেন না মোহনবাগানকে আইএসএল জেতানো এই কোচ। কারণ তাঁর বাড়ি থেকে এসেছে খুশির খবর।

জানা গিয়েছে, ৬৭ বছরের এই স্প্যানিশ কোচ বাড়ি ফিরেছেন। সূত্র মারফত জানা গিয়েছে, হাবাসের মেয়ে সন্তান সম্ভবা। আর এই পরিস্থিতিতে পরিবারের সঙ্গে থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাই স্পেনে ফিরেছেন ইন্টার কাশীর চানক্য। হাবাসের অনুপস্থিতিতে সহকারী কোচ কার্লোস ফনসেকা বেঙ্গালুরুর বিরুদ্ধে দলকে চালনা করবেন।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, সুপার কাপ যেহেতু নকআউট প্রতিযোগিতা, তাই ইন্টার কাশী জানে না তারা জিতবে কি না। তবে জিতলেও পরবর্তী ম্যাচে কোচের হটসিটে হাবাস থাকবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

সুপার কাপে ভাল ফল করে জাতীয় ফুটবলে নিজেদের তুলে ধরতে চাইছে ইন্টার কাশী। প্রথম ম্যাচে তারা যদি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয় পায়, তবে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং পরবর্তী রাউন্ডে আরও শক্তিশালী হয়ে লড়তে পারবে। ইন্টার কাশীর সমর্থকরাও এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।


```